আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

বিনোদন বাংলা:

আবারও সমালোচনায় পরীমণি

বিনোদন বাংলা ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোনোকিছুকেই কখনো তোয়াক্কা করেননি পরীমণি। সবসময় চলেছেন নিজের মতো করে। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সাজিয়েছেন নতুন সংসার জীবন। নিজের জীবনধারায় আগের চেয়ে কিছুটা পরিবর্তন আনলেও ফের চলে আসলেন আলোচনায়।

গত বুধবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন পরীমনী। ওই ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে ধূসর রঙের শাড়ি পরে বেশ সাজগোজে স্টিয়ারিং হাতে গাড়ি চালাচ্ছেন পরীমণি। এ সময় পাশ থেকে ভিডিও ধারণ করছিলেন আরেকজন। গাড়ি চালানোর সময় পরীমণি ক্যামেরার সামনে লীলায়িত ভঙ্গির চাহনি দেন এবং চোখ মারেন। ভিডিওতে একপর্যায়ে পরীকে গানের তালে শরীর ঝাঁকাতে দেখা যায়। পরে ক্যামেরার সামনে এসে ভিডিওধারীসহ বাকি সব গাড়ি আরোহীকেও ছন্দতালে মাতোয়ারা হতে দেখা যায়। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ হওয়ার পর বেশ সমালোচনায় পড়েন পরীমণি। অনেক নেটিজেনের মন্তব্য, নায়িকা শবনম বুবলির গাড়ি চালানোর দৃশ্যকে অনুকরণ করেছেন পরী। একজন লিখেছেন, ‘আপু ভালো করে ড্রাইভ করুন, হাত ছেড়ে নাচবেন না, এক্সিডেন্ট হয়ে যাবে তো।’ কারও মন্তব্য, ‘মা হওয়ার পর কোনো পরিবর্তন নেই, যেই লাউ সেই কদু।’ তবে ঘর-সংসার, সন্তানাদিকে নিয়ে ব্যস্ত থাকলেও আবার আগের রূপণ্ডছন্দে ফেরার চেষ্টা করছেন পরী।

এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে জিমনেশিয়ামে ঘাম ঝরাতে দেখা যায় তাকে। এরপরই গত বুধবার সকালে শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেছে অভিনেত্রীকে। বর্তমানে ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন পরীমণি। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এ ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস। এছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের একুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১শে ফেব্রুয়ারি ছিল রফিকের বিয়ের দিন। বিয়ে বাড়িতে কনে সেজে অপেক্ষায় ছিল তার প্রিয় মানুষ। কিন্তু রফিক গিয়েছিলেন মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে। ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামেন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন রফিক। তার বুকের রক্তে রঞ্জিত হলো বাংলার রাজপথ। অন্যদিকে, বিয়ে বাড়িতে ফুলে ফুলে সাজানো আসরে কনে তখনও পথ চেয়ে বসে। সে জানে না—তার বর আর ফিরবে না। ফিরবে শুধু রক্তে ভেজা এক শহীদের নিথর দেহ। জীবন দিয়ে রফিক প্রমাণ করে গেলেন— মাতৃভাষার জন্য জীবন দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা।

অমর একুশে উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’। নাটকে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানের ইতিহাস আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সম্প্রচার করা হবে ২১ ফেব্রুয়ারি।

টানা তিনদিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার মনোরম লোকেশনে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। মো. ইমাম হোসাইনের কাহিনী ইকবাল খন্দকারের চিত্রনাট্যে নির্মিত রক্ত-হলুদ সন্ধ্যা নাটকটি প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা। মহসিন চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, সোহেলী, দেবাশীষ চৌধুরী, মীর জুবেদ, রমিতা ভৌমিক, মো. সেলিম, আফরোজা ইমা, সীমান্ত বড়ুয়া, ধীমান, অসিত নন্দী, সৌভিক দাশ প্রমুখ।

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল। ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল পেল সিনেমাটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে।সব কটি সিনেমা ১ কোটি ৭০ লাখ ডলার সহায়তা পাবে। এই তালিকায়
ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে দ্য ডিফিকাল্ট ব্রাইড পাবে ১ কোটি ১৬ লাখ টাকার তহবিল (৮০ হাজার ইউরো)। ইতিপূর্বে একক ভাবে দেশের কোনো সিনেমা এত বড় অঙ্কের সহায়তা কোনো সিনেমা পায়নি।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ