আজঃ বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

চট্টগ্রাম জেলা:

দক্ষিণ ফটিকছড়িতে দুই দিনে মর্মান্তিক মৃত্যুর শিকার ৩ জন

মাসুদুল ইসলাম মাসুদ ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

দক্ষিণ ফটিকছড়িতে দুই দিনে তিন মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন ৩ জন, সোমবার ঈদুল আযহার দিনে এক পাগলা মহিষের আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়। একজন আহত হয়ে হাসপাতালে আছে। পালিয়ে আসা একটি পাগলা মহিষ এই তাণ্ডব চালায়। এ সময় পাগলা মহিষটি ঘরে ঢুকে আক্রমণের পর  বৃদ্ধ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামের আজিম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের নাম মো. মীর আহমেদ। তিনি ওই এলাকার মৃত হামিদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য নুরুল আলম।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়ে বলেন, মহিষটি হঠাৎ আচমকা এসে আজিম মুন্সির বাড়ির একটা জরাজীর্ণ ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে যায়। ওই ঘরে সামনের রুমে থাকা বৃদ্ধ মীর আহমেদকে পায়। সেখানে মহিষটি তার পায়ে, বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এরপর মহিষটি ওখান হতে পালিয়ে আরো ১ কিলোমিটার গিয়ে এক হিন্দু বাড়ির বসত ঘরে ঢুকে পরে এবং ক্লান্ত হয়ে ওখানে লুটিয়ে পরে। এরপর লোকজন জড়ো হয়ে মহিষটিকে জবেহ করে দে। মহিষটির নির্দিষ্ট কোনো মালিকের খোঁজ পাওয়া গেছে কিনা জানা যায়নি।

এই দিকে দিন না পেরুতেই একই ইউনিয়নে ঘটে যায় আরেক মর্মান্তিক ঘটনা। একই ইউনিয়ন  সমিতিরহাটে বি-দ্যুৎ পৃ-ষ্ঠ হয়ে সালাউদ্দিন তাসিন (১৭) নামে  এক স্কুল ছাত্রের মৃ*ত্যু হয়।
তার বাড়ি সমিতির হাট ৮নং ওয়ার্ডের রাজা মিয়া চৌধুরী বাড়ি,
প্রবাসী বাবুর বড় ছেলে, তাসিন সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।
এলাকাবাসী হতে জানা যায়  মৃত তাসিন চাচার নতুন বাড়ির উঠানে খেলার একপর্যায়ে নতুন ভবনের ছাদে বল পরে।
সেই  বলটি  আনতে গেলে ঘরের ছাদের উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভো-ল্টেজের বিদ্যুতের লাইনের সাথে লেগে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।তার মৃত্যুতে এলাকায় ও পরিবারে চলছে শোকের মাতম। এই বিষয়ে সমিতির হাটের চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন প্রবাসে অবস্থান করায় তার সাথে সরাসরি যোগাযোগ না হলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুটি বিষয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরেক দিকে ওপর এক ঘটনায় বখতপুর চারাবটতল গোলদার বাড়ি স্কুল সংলগ্ন গোলদার বাড়িতে ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সাথে সাথে ঘরের ভিতরে আটকা পড়ে এক বয়স্ক মহিলার মৃত্যু হয়। আনোয়ার পাশা, মীর পাশা তাদের মায়ের মৃত্যুতে হতবিহ্বল হয়ে পরে। শত শত মানুষ তাদের পাশে দাঁড়াতে ছুটে আসেন। এই অগ্নিকান্ডে তাদের দেখতে ছুটে আসেন ফটিকছড়ি থেকে নির্বাচিত এম পি খাদিজাতুল আনোয়ার সনি। এই সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সকলের সাথে কথা বলেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে তিনি নগদ অর্থ প্রদান করেন। এছাড়া এই অগ্নিকান্ডের খবর শুনে ছুটে আসেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। তিনিও সকল ক্ষতিগ্রস্থদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং আগুনে পুড়ে যাওয়া পুরো বসত ভিটা হেঁটে হেঁটে পরিদর্শন করেন। এই এম পি এবং উপজেলা চেয়ারম্যানের সাথে সার্বক্ষণিক ভাবে ছিলেন বখতপুরের চেয়ারম্যান ফারুকুল আজম বি এস সি। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নূপুর সহ আরো অনেক মহিলা নেত্রী।  এছাড়া ইউ পি সদস্য বৃন্দ, এলাকাবাসী সহ আরো অনেকে।
এইদিকে এলাকাবাসী সহ সকলে সাংসদ,উপজেলা চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দের কাছে দাবী জানান আগামী অল্প দিনের মধ্যে যেন দক্ষিণ ফটিকছড়িতে একটি ফায়ার স্টেশন স্থাপন করা হয়। এই সময় এলকাবাসী বলেন, যদি আজকে নিকটবর্তী একটি ফায়ার স্টেশন থাকত তাহলে হয়ত এত বড় ক্ষয়ক্ষতি হতনা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে এস ড্রাইভ অভিযানে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে বিশেষ এস ড্রাইভ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। বুধবার ভোরে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার দামপাড়া এলাকার কে-স্কয়ার কনভেনশন হলের বিপরীত পাশে বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন, মো. রাসেল (২৯) ও মো. মোফাজ্জল হোসেন (৬২)।

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে রাসেলের কাছ থেকে ৩ হাজার পিস এবং মোফাজ্জল হোসেনের কাছ থেকে ২ হাজার পিসসহ মোট ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সীতাকুণ্ডের ঘটনায় অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে : মীর হেলাল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সীতাকুণ্ড উপজেলায় সম্প্রতি সংগঠিত পৈশাচিক ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানালেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামী আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন এবং তিনি গভীরভাবে ব্যথিত। বিচার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করা হবে।সীতাকুণ্ড উপজেলায় সম্প্রতি সংগঠিত পৈশাচিক ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশু কন্যার পরিবারের খোঁজ খবর ও সমবেদনা জানাতে বুধবার কুমিরা বাজার এলাকায় গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে জানিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা আমাদের সবাইকে মানসিকভাবে আঘাত করেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং থাকবো।
শিশু-কিশোরদের নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তারা যেন নিরাপদে খেলাধুলা করতে পারে এবং স্বাভাবিক শৈশব-কৈশোর কাটাতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এর আগে গত সোমবার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কে গলা কাটা অবস্থায় জান্নাতুল নাইমা ইরা (৭) নামের এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১ মার্চ রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে হাসপাতালের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়। এদিন বাবু শেখ ওরফে মাহবুব আলম (৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতারের পর পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয়।

আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ