আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

রবিন মাহমুদ, ঝিনাইদহ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়াদার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, খুলনা বিভাগীয় গ্রুপ ফেডারেশন এর সদস্য ও অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, দর্পন সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক অমিয় মজুমদার অপু, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, বন্ধন শিল্পী গোষ্ঠীর সভাপতি মেহেদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক রাজু আহমেদ সাগরসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এ মানববন্ধনে অংশ নেয় এবং সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে বক্তব্য রাখে।

সেসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামীদসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সেসময় বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মিন্টুকে নির্দোষ দাবী করে তার দ্রুত মুক্তির দাবী জানানো হয় কর্মসূচী থেকে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ