আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

গাইবান্ধা:

তালাক প্রাপ্ত ২য় স্ত্রীকে নিয়ে সংসার ১ম স্ত্রীকে জানে মারার চেষ্টা

আবু বক্কর সিদ্দিক প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা:

সুনামগঞ্জ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে আতিকুজ্জামান ওরফে রুবেল (৩৪) নামের এক যুবক তালাকপ্রাপ্তা ২য় স্ত্রীকে নিয়ে অবৈধভাবে সংসার এবং তারই সহযোগীতায় ১ম স্ত্রীকে নির্যাতন ও জানে মারার চেষ্টার অভিযোগ উঠেছে।।

জানা যায়, গত মঙ্গলবার (১৮ জুন) বিকালে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে রুবেলের বাড়ির সামনে মুমূর্ষুমান অবস্থায় পড়ে থাকা তার ১ম স্ত্রী ২ সন্তানের জননী জেসমিন, ওখান থেকে তাকে উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
আহত জেসমিন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের ইছহাক আলী মুন্সির মেয়ে।

বিগত ১২ বছর আগে রুবেল ও জেসমিনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে জেহাদ (৮) ও আবিদা (৪) নামে ২ সন্তান রয়েছে। গার্মেন্টসকর্মী রুবেল স্ত্রীসহ ২ সন্তানের তথ্য গোপন রেখে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের আঃ আজিজ-বিউটি বেগম দম্পত্তির মেয়ে মিম আক্তারকে বিয়ে করেন। এরপর মোটা অঙ্কের যৌতুক দাবীতে জেসমিনকে নির্যাতনের পর সন্তানদেরসহ বাড়ি থেকে বের করে দেন রুবেল ও তার পরিবারবর্গ। তখন থেকে জেসমিন তার বাবার বাড়িতে অবস্থান করায় গত ২০২২ সালের ২২ অক্টোবর মিম আক্তারকে তালাক প্রদান করেও রুবেল তাকে নিয়ে অবৈধভাবে সংসার করছেন। এদিকে, ঈদ উপলক্ষে পরের দিন (১৮ জুন) জেসমিন তার সন্তানদের টানে বাড়িতে গেলে পরিবারের সবাই মিলে নির্যাতনের পর উঠানে ফেলে আসেন। খবর পেয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনির হোসেন জেসমিনকে উদ্ধার পূর্বক স্বজনের নিকট হস্তান্তর করেন।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। জেসমিন বেগমকে উদ্ধার করে তার স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ