আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

আধ্যাত্মিক সাধক হযরত মোহছেন আউলিয়া (র.) মাজার কমপ্লেক্স শুভ উদ্বোধন

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে পুনঃ নির্মিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হোছনেআরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে আধুনিক ও ইসলামিক স্থাপত্য শিল্পের আদলে অত্যন্ত সুন্দর ও মনোরমভাবে পুনঃনির্মিত হয়েছে বার আউলিয়ার অন্যতম আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার কমপ্লেক্স। ১৮ জুন ২০২৪ খ্রি. বাদে মাগরিব, খতমে কোরানে পাক, খতমে মাজমুয়ায়ে সাল্লাতে রাসূল (সা.) মিলাদকিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে অত্র মাজার শরীফ শুভ উদ্বোধন হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম মাজার জিয়ারত, নতুন গিলাব জড়িয়ে এবং মোনাজার্তে মধ্য দিয়ে নবনির্মিত আধুনিক স্থাপত্যের এ মাজার শরীফ শুভ উদ্বোধন করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র মাজার শরীফ উদ্বোধনীতে মোস্তফা হাকিম পরিবারের আলহাজ¦ এম.এ. তাহের, হযরত গরীবুল্লাহ (র.) মজারের মোতোয়াল্লী শফর আলী, হযরত বায়েজিদ বোস্তামী (র.) মাজারের মোতোয়াল্লী হাবিবুর রহমান, হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজারের মোতোয়াল্লী এস এম ফজলুল করীম সহ অন্যান্য মোতোয়াল্লীবৃন্দ, সাবেক কমিশনার নেওয়াজ খান, সমাজসেবক হারুন ইউছুফ, আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক-আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সমাজসেবক জাহিদুল হক সিবলুসহ হযরত মোহছেন আউলিয়ার আওলাদ, ওয়ারিশ, খাদেম, ওলামায়ে কেরাম, হাফেজ সহ অগণিত আশেক ভক্ত ও সম্মানিত ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুননির্মিত আধুনিক স্থাপত্যের পবিত্র মাজার শরীফ শুভ উদ্বোধনী বক্তব্যে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, সংশ্লিষ্ট সরকারী দপ্তরের অনুমতি নিয়ে দীর্ঘ প্রায় এক বছর সময় ধরে পবিত্র এই মাজার নির্মিত হয়েছে। আল্লাহ তা’য়ালার রহমতের নির্দশন এই মাজার। তিনি বলেন, আগামী ১০ বছর এই মাজার শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট। সাবেক মেয়র আরো বলেন, মাজার শরীফের পালা কমিটি, খাদেম, মোতোয়াল্লীবৃন্দ আছেন উনারা উনাদের দায়িত্ব যথানিয়মে পালন করে যাবেন। তাদের কার্যক্রমের বিষয়ে আমাদের কোনই বক্তব্য নেই। তিনি বলেন, মাজার শরীফের আশপাশে জায়গা পাওয়া গেলে ওরশ শরীফের সুবিধা হবে। জায়গা ক্রয় করার জন্য মাজার কমিটির প্রতি অনুরোধ থাকবে। তিনি আরো বলেন, ওরশ শরীফের জন্য জায়গা ক্রয়ের ক্ষেত্রে আমরাও শরীক হবে। জনাব মনজুর আলম বলেন, আমাদের যাবতীয় সেবা আল্লাহ, আল্লাহর রাসুল ও অলি আউলিয়াদের সন্তুষ্ঠির জন্য। পরে পবিত্র ওরশ শরীফ উপলক্ষে তবারুক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়ুর রহমান এবং মিলাদ পরিচালনা করেন মাওলানা ইউনুস রজভী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ