আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

সুন্দরগঞ্জে স্ত্রীকে নির্যাতন: সংসারে তালাকপ্রাপ্তা স্ত্রী

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে আতিকুজ্জামান ওরফে রুবেল (৩৪) নামে এক যুবক তালাকপ্রাপ্তা ২য় স্ত্রীকে নিয়ে অবৈধভাবে সংসার করতে ১ম স্ত্রীকে নির্যাতন অব্যাহত রেখেছেন। জানা যায়, গত মঙ্গলবার (১৮ জুন) বিকালে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে রুবেলের বাড়ির সামনে মুমূর্ষুমান অবস্থায় পড়ে থাকা তার ১ম স্ত্রী ২ সন্তানের জননী জেসমিনকে উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করেছে পুলিশ। আহত জেসমিন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের ইছহাক আলী মুন্সির মেয়ে। বিগত ১২ বছর আগে রুবেল ও জেসমিনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে জেহাদ (৮) ও আবিদা (৪) নামে ২ সন্তান রয়েছে। গার্মেন্টসকর্মী রুবেল স্ত্রীসহ ২ সন্তানের তথ্য গোপন রেখে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের আঃ আজিজ-বিউটি বেগম দম্পত্তির মেয়ে মিম আক্তারকে বিয়ে করেন। এরপর মোটা অঙ্কের যৌতুক দাবীতে জেসমিনকে নির্যাতনের পর সন্তানদেরসহ বাড়ি থেকে বের করে দেন রুবেল ও তার পরিবারবর্গ। তখন থেকে জেসমিন তার বাবার বাড়িতে অবস্থান করায় গত ২০২২ সালের ২২ অক্টোবর মিম আক্তারকে তালাক প্রদান করেও রুবেল তাকে নিয়ে অবৈধভাবে সংসার করছেন। এদিকে, ঈদ উপলক্ষে পরের দিন (১৮ জুন) জেসমিন তার সন্তানদের টানে বাড়িতে গেলে পরিবারের সবাই মিলে নির্যাতনের পর উঠানে ফেলে আসেন। খবর পেয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনির হোসেন জেসমিনকে উদ্ধার পূর্বক স্বজনের নিকট হস্তান্তর করেন।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। জেসমিন বেগমকে উদ্ধার করে তার স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ