নোয়াখালী:

সুবর্ণচরে ইউপি চেয়ারম্যান কর্তৃক জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রী দের সংবর্ধনা

এসএম রফিক মাহমুদ নোয়াখালী উত্তর জেলা প্রতিনিধি:

সুবর্নচর:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালী সুবর্ণচর উপজেলা চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার কর্তৃক জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,

বৃহস্পতিবার ২০ জুন বিকেল লর্ড লিও নার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার, আবু জাফর মোঃ ওমর ফারুক,

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার এর সভাপতিত্বর এবং বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগি মোঃ রফিক উল্লাহ, এল এল বি, এর সঞ্চালনায় ২০২৪ সালের এস এস সি ও দাখিল পরীক্ষায় চরক্লার্ক ইউনিয়নস্থ জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রী দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেণী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ,

উপস্থিত ছিলেন চরক্লার্ক ইউনিয়ন এর কৃতি সন্তান পুলিশ অফিসার (ডিবি) নুর আহমেদ বাবুল,
লর্ড লিও নার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ কান্তি দেবনাথ, কেরামতপুর এম এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন হেলাল, থানার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান,
কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম,
চরবাটা আরজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম,
বাংলা বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ ফরিদ, জনতা বাজার দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ মাহমুদউল্লাহ,
অবসর প্রাপ্ত শিক্ষক মাস্টার আবদুল হালিম, মাস্টার আবদুল কাইয়ুম, সেনা কর্মকর্তা সাইফ উদ্দিন সজল, নোভা সিটি স্কান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ, ফার্মাশিয়া কোম্পানির সিলেট এরিয়া কর্মকর্তা নুর করিম বিএসসি, প্রাইমারি শিক্ষক আবদুল বাকের, চরক্লার্ক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মেম্বার, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর পরিচালক সিরাজ ইবনে মোস্তফা, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,
সমাজ সেবক ইব্রাহিম খলিল উল্লাহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন চরক্লার্ক ইউনিয়ন এর ছাত্র ছাত্রীরা কৃতিত্বের পরিচয় দিয়েছেন জিপিএ ৫ পেয়ে, আমি গর্বিত আমার এলাকার ছেলে মেয়েরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে,
তারাই একদিন এদেশের সুনাগরিক,

ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ উনার বক্তব্যে বলেন চরক্লার্ক ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার এর অর্থায়নে এ সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা বা কথা বলতে পেরে খুবই ভালো লেগেছে,
আমি চরক্লার্ক ইউনিয়নস্থ কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি এবং চরক্লার্ক ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার চেয়ারম্যান কে এমন মহতি উদ্যোগ চলমান রাখতে অনুরোধ করেন। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন
ভবিষ্যতে সুশিক্ষিত সুনাগরিক হও,
পরে প্রধান অতিথির হাত থেকে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রী দের ক্রেস্ট, গোল্ড মেডেল,সার্টিফিকেট প্রদান করেন,
ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার উনার সভাপতির বক্তব্যে বলেন আমি কথা দিয়েছিলাম ছাত্ররা যদি ভালো রেজাল্ট অর্জন করতে সক্ষম হয় আমি আমার নিজের সামর্থ্যের মধ্যে তাদের পুরষ্কিত করবো,
চেষ্টা করছি , ভবিষ্যতে এলাকার মানুষের সুখে দুঃখে তাদের পাসে আছি ,
উল্লেখ্য চরক্লার্ক ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার এর আগেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম এর সাথে জড়িয়ে নিজেকে একজন নিবেদিত সক্রিয় সমাজ সেবকের পরিচয় দিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নিধারিত ভাড়া না মানলে ২১ সেপ্টেম্বর থেকে ব্যবস্থা: ইউএনও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট না থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলার সব সিএনজি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা অডিটোরিয়ামে সিএনজির ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও কার্যালয় থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কিংবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করতে চালকদের নির্দেশ দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।সভায় আরও সিদ্ধান্ত হয়, বোয়ালখালীর পাঁচটি স্টেশনে পূর্বের নির্ধারিত ভাড়ার সঙ্গে ৫ টাকা করে বৃদ্ধি করা হবে। অন্য স্টেশনগুলোর ভাড়া আগের মতোই বহাল থাকবে।

সভায় বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান, শ্রমিকনেতা আবদুল সাত্তার এবং কালুরঘাট-ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশেরদীঘি, বেংগুরাসহ বিভিন্ন এলাকার সিএনজি চালক ও সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

ইঞ্জিন দ্রুত মেরামতে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের নির্দেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ), লোকোসেড, সিজিপিওয়াই, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) ও পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। শনিবার (১২ সেপ্টেম্বর) এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই), চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস), চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম), চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং পাহাড়তলীর ডিএসডব্লিউসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় তিনি একাডেমির একাডেমিক ভবন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।এরপর তিনি সিজিপিওয়াই, টার্ন টেবিল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন ও লোকোসেড পরিদর্শন করেন। লোকোসেড পরিদর্শনকালে ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।

পরে সিজিপিওয়াই এলাকায় কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় সিসিবিএলের সঙ্গে রেলওয়ের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া দ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ