আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের চূড়ান্ত প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মত বিনিময়

শংকর মন্ডল শিবা আশাশুনি সাতক্ষীরা:

সাতক্ষীরা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশন মত বিনিময় করেছেন। বুধবার (২০ জুন) বিকাল ৪ টায় এ্যাসোসিয়েশনের পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে মত বিনিময়ের শুরুতে সকল প্রার্থীদের হাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আচরণ বিধির লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে উল্লেখিত বিভিন বিষয় নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রশ্ন করলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গঠনতন্ত্র মোতাবেক উত্তর দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার এ্যাড এবিএম সেলিম, নির্বাচন কমিশনার মোঃ হেদায়েতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত সহ—সভাপতি দি ডেইলি ট্রাইবুনালের এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক সংবাদ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু, যুগ্ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম বাবলু, দৈনিক যুগের বার্তা পত্রিকার হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী দৈনিক অনির্বাণ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, দৈনিক নবচেতনা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শেখ হাসান গফুর, অর্থ সম্পাদক পদপ্রার্থী দৈনিক রাজপথের দাবী পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, বিনা প্রতিদ্বন্দ্বীতায় দপ্তর সম্পাদক নির্বাচিত দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ, বিনা প্রতিদ্বন্দ্বীতায় ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত দৈনিক আজাদ বানী পত্রিকার মোঃ আবুল হোসেন, প্রচার সম্পাদক পদপ্রার্থী দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ সাইফুল আজম খান মামুন, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী দৈনিক গণমুক্তি পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আবির হোসেন লিয়ন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার মোঃ কামাল উদ্দীন সরদার, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোতাহার নেওয়াজ মিনাল, কার্যকরী সদস্য পদপ্রার্থী দৈনিক আজকের জনবানী পত্রিকার বিভাগীয় ব্যুরো চিফ মোঃ আতিয়ার রহমান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার মোঃ আমিরুল ইসলাম, দৈনিক আজকের জনবানী পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মোঃ আছাদুজ্জামান লিটন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চু, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শেখ সিদ্দিকুর রহমান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

মোড়েলগঞ্জে আবুল কালাম হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোড়েলগঞ্জ উপজেলায় আবুল কালাম খান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের পরিবার ও স্বজনরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢেপুয়ারপাড় চিংড়াখালী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান অভিযুক্ত সোহেল খান ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র প্রদর্শন ও মাদক সংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত। তারা দাবি করেন, আবুল কালাম খান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ