আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ১২০০ কেজি চোরাই গমভর্তি নৌকা জব্দ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা থেকে ১২০০ কেজি গমসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। গত শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৯ টার সময় কর্ণফুলী থানার বদলপুরে মেরিন একাডেমি ঘাটসংলগ্ন খালের মুখ থেকে গমসহ নৌকা জব্দ করা হয় বলে জানান সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ।
নৌ পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভ্যাসেল থেকে আমদানি করা এসব গম খালাসের সময় চুরি করে অথবা পরস্পরের যোগসাজশে নৌকায় তোলা হয়েছিল। পরে এসব গম খোলা বাজারে বিক্রির পরিকল্পনা ছিল।
নৌ পুলিশ আরো জানায়, বন্দরের বর্হিনোঙ্গর থেকে গমবোঝাই ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি কর্ণফুলী নদীতে ফিরছিল। গোপন খবরের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম নৌকাটিকে ধাওয়া করে। এ সময় নৌকাটি মেরিন একাডেমিসংলগ্ন একটি খালের মধ্যে রেখে দুজন বদলপুর গ্রামের ভেতর পালিয়ে যায়। নৌ পুলিশের সদস্যরা নৌকায় তল্লাশি করে ১২০০ কেজি গম জব্দ করে। মোট ৩০ বস্তায় প্রতিটিতে ৪০ কেজি করে গম ছিল। কেজিপ্রতি ৩৫ টাকা হিসেবে গমের দাম প্রায় ৪২ হাজার টাকা।
সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, নৌকাটি সাগর থেকে প্রবেশের পথে কর্ণফুলী নদীর মোহনায় এলে আমরা সেটিতে তল্লাশির জন্য সংকেত দিই। তখন নৌকা নিয়ে তারা আমাদের টিমকে এড়ানোর চেষ্টা করলে আমরা ধাওয়া দিই। এক পর্যায়ে খালের মুখে নৌকা রেখে দুজনকে পালাতে দেখা যায়। রাত হয়ে যাওয়ায় আমরা গ্রামের ভেতরে অভিযান চালাইনি। পরে জানতে পারি, নৌকার মালিক কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহ মীরপুর গ্রামের মো. ইদ্রিস নামে একজন। তাকে এবং অজ্ঞাতনামা আরেকজনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বর্হিনোঙ্গরে মাদার ভ্যাসেল থেকে লাইটারেজ জাহাজে খালাসের সময় আমদানি করা গমগুলো নৌকায় তোলা হয়েছে। চুরি করে অথবা অন্যভাবে নিয়ে খোলাবাজারে বিক্রির জন্য সেগুলো নৌকায় জমা করা হয়েছিল। কোন জাহাজ থেকে গমগুলো নৌকায় নেওয়া হয়েছে এবং আরও কারা এর সঙ্গে জড়িত, সেটা তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ