আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

টাকা দিয়ে ভোট কিনছে

ভোটারদের অস্ত্রের ভয় দেখাচ্ছে মেয়র প্রার্থী

নারায়নগঞ্জ রুপগঞ্জ রফিকঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। কাঞ্চনে এখন তার পক্ষে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সাধারণ মানুষ তার পক্ষে মাঠে নামছে। শিল্পপতি আর খেটে খাওয়া মানুষের প্রথম পছন্দ বাদশা। গাজী পরিবারও তাকে সমর্থন দিয়েছে। গতকাল কাঞ্চনের চৌধুরীপাড়া, মোল্লা পাড়া,রানীপুরা এলাকায় গণসংযোগ করেন বাদশা। দুপুরে কাঞ্চন পৌর আওয়ামীলীগ কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলন করেন মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী বাদশা।
এসময় তিনি বলেন, নিশি রাতে কালো গাড়ি নিয়ে ভোটারদের অস্ত্রের ভয় দেখাচ্ছে আমার প্রতিপক্ষ রফিক ও তার ভাই শফিক। শফিকের বিশাল সন্ত্রাসী বাহিনী আছে। তার কাছে সব সময় অস্ত্র থাকে। রফিক ও তার লোকজন গভীর রাতে টাকা দিয়ে ভোট কিনার চেষ্টা করছে। ভোটের দিন রফিকের সন্ত্রাসী বাহিনী ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, কেন্দ্র দখল করতে পারে। প্রশাসনকে আমি নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।

বাদশা বলেন, মোবাইল ফোন বিপুল ভোটে বিজয়ী হবে। আমার প্রতিপক্ষ আমার লোকজন সহ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। প্রশাসনের কাছে আমি এর প্রতিকার চাই। আমার কোন সন্ত্রাসী বাহিনী নাই। এবারের নির্বাচন কাঞ্চন থেকে ভূমিদস্যুদের প্রতিহত করার নির্বাচন। আপনারা আমাকে ভোট দিয়ে ভূমিদস্যুদের প্রতিহত করুন। আমি কারও জমি দখল করি নাই। রফিকের দ্বারা যারা জমি হারিয়েছে আমি নির্বাচিত হলে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। কাঞ্চনের জনগণ আমার শক্তি। এখানে ৩হাজার হিন্দু ভোটার রয়েছে। রফিক ৪ টা হত্যা মামলার আসামি। আমি ১০ বছর চেয়ারম্যান এবং ৫ বছর মেয়র ছিলাম, আমার দ্বারা কোন লোক নির্যাতিত হয় নাই ।এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন,কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফয়সাল আহম্মেদ।এছাড়া রবিবার বাদশার পক্ষে কাঞ্চনের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ