মতবিনিময় সভায় নতুন উপাচার্য ‘সিআইইউ হবে সেন্টার অব এক্সিলেন্স

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চশিক্ষার প্রসারে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে (সিআইইউ) ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য (ভারপ্রাপ্ত) পদে সদ্য যোগ দেওয়া অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। সম্প্রতি নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিআইইউর শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারিদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি। এ সময় উপাচার্য তার শিক্ষকতা জীবন এবং দেশ-বিদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের গুরুত্বপূর্ণপদে ২৫ বছরের বেশি দায়িত্ব পালন করার অভিজ্ঞতার গল্প তুলে ধরেন সবার কাছে।
তিনি বলেন, একটি প্রতিষ্ঠান তখনই জনপ্রিয় হয়ে ওঠে যখন সেখানে সবার সমন্বিত প্রচেষ্টা থাকে। সিআইইউ তেমন-ই একটি প্রতিষ্ঠান, যার ভেতর রয়েছে অনেক দক্ষ গবেষক, শিক্ষক এবং উদ্যোগী ব্যক্তিরা। যাদের নিরলস পরিশ্রমে এই বিশ^বিদ্যালয় উচচশিক্ষায় দেশ-বিদেশে আরও সুনাম কুড়িয়ে আনবে বলে আমার বিশ^াস।
সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, তিন অনুষদের ডিন- অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, সার্মেন রড্রিক্স এবং নাজনীন আকতার, ইংরেজি অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর বিন সরোয়ার, বিজনেস অনুষদের উপদেষ্টা ড. আইয়ুব ইসলাম, স্কুল অব ল অনুষদের উপদেষ্টা সিফাত শারমীন, সিআইইউর ফ্যাকাল্টি মেম্বার অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. আসিফ ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মির্জা ফখরুল রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

১৬ জুলাই বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি অসুস্থ বোধ করলে অনুষ্ঠানস্থল থেকেই তাকে দ্রুত বাসায় নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিএনপি মহাসচিব বর্তমানে বাসায় বিশ্রামে আছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকায় মানবাধিকার সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকায় মানবাধিকার সম্মেলনে আলোচক। প্রধান অতিথি নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। অতিথি ছিলেন সার্কভূক্ত রাষ্ট্রের রাষ্ট্রীয় অতিথিবৃন্দ।

আলোচিত খবর

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।l

আজ রোববার ১২ জুলাই ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ