আজঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁও:

রানীশংকৈলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বিজয় রায় রানীশংকৈল ঠাকুরগাঁও:

রানীশংকৈল:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪জুন সোমবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধব-১৭) জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,জেলা আ”লীগের সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,
ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,মতিউর রহমান ও শরত চন্দ্র,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহব্বায়ক আবু তাহের, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও সীমান্ত বসাক,
সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক,কাউন্সিল ইসাহাক আলী, রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)
সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সভাপতি কুশমত আলী প্রমুখ। উদ্ভোধনীতে লেহেম্বা ইউনিয়ন একাদশ ও পৌরসভা একাদশ ফুটবল খেলায় অংশ নেন, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার সাদেকুল ইসলাম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালী প্রশাসনের আয়োজনে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি কানিজ ফাতেমা, ডা. জাফরিন জাহেদ জিতি, সালমা ইসলাম, আজিজুল হক চেয়ারম্যান, শওকত আলম শওকত, হাজি ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মেহেদী হাসান সুজন, প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত। টুর্ণামেন্টে স্কুল পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করেন।

উদ্বোধনী খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাথে সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রতিন্দ্বন্দীতা করে ট্রাইবেগারে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
খেলা পরিচালনা করেন, জেলা রেফারি হেলাল উদ্দিন টিপু, মো: ইব্রাহীম, প্রদীপ কুমার বড়ুয়া

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

আলোচিত খবর

ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িক বন্ধ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবশেষ গত রোববার ১২ এপ্রিল বিকালে তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।

এরপর ক্রুড তেলের সংকটের কারণে মজুত ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে এমনটাই জানা যায়।

পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয় সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই। যেখানে দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, সেখানে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুত শেষ হওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ