আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বাংলা চলচ্চিত্র ল:

নিজের ছবি নিয়ে নিজেই কেনো হতাশ ববি

বিনোদন ডেস্ক:

বিনোদন ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দর্শকরা সিনেমা হল থেকে বেরিয়ে ছবিটির অনেক প্রশংসা করেছেন। তারা আমার স্ক্রিন প্রেজেন্স নিয়ে অনেকে হতাশার কথাও বলেছেন। তাদের মতে, আমার চরিত্রটির আরও ব্যাপ্তির প্রয়োজন ছিল। আমি বলবো – দর্শকের সঙ্গে আমি নিজেও হতাশ। এটা তো একজন নায়িকার গল্প নিয়ে ছবি। গল্পটা যাকে নিয়ে, তাকে যদি পর্দায় স্টাবলিশ না করেন, তাহলে এর সার্থকতা কোথায়! ঈদে মুক্তি পাওয়া নিজের নতুন ছবি ময়ূরাক্ষী নিয়ে গণমাধ্যমে এভাবেই হতাশা প্রকাশ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

শাকিব খানের তুফান এর সঙ্গে এই ঈদে মুক্তি পায় ববি অভিনীত ময়ূরাক্ষী ছবিটি। তরুণ নির্মাতা রশীদ পলাশের এই ছবিটি ঘিরে বেশ আলোচনা তৈরি হলেও মুক্তির পর তা অনেকটাই হওয়া হয়ে গেছে। এর কারণ হিসেবে অনেকেই শাকিবের তুফান ছবিকে সামনে আনলেও নায়িকা ববি বলছেন ভিন্ন কথা।

এই প্রসঙ্গে গ্ল্যামারাস চিত্রনায়িকা ববি আরও বলেন, ময়ূরাক্ষী ছবিটি মুক্তির আগে আমাকে জানানো হয়েছে, ১৫-১৬টি সিনেমা হলে মুক্তি পাবে। কিন্তু ঈদের আগের দিন জানতে পারি মাত্র দু’টি হলে এটি মুক্তি পাবে। ডিস্ট্রিবিউশন পলিসিটাই নির্মাতা বুঝতে পারেননি। এই ছবিতে এত সুন্দর গান রয়েছে, অথচ মাত্র একটি গান রিলিজ করা হয়েছে। শেষ পর্যন্ত ট্রেলারটাও রিলিজ করেননি। এমন অবস্থায় ছবিটি দেখতে দর্শকরা হলে যাচ্ছেন, সেটাই আমাদের সৌভাগ্য। আমার ফিল্ম ক্যারিয়ার প্রথমবার এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের একুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১শে ফেব্রুয়ারি ছিল রফিকের বিয়ের দিন। বিয়ে বাড়িতে কনে সেজে অপেক্ষায় ছিল তার প্রিয় মানুষ। কিন্তু রফিক গিয়েছিলেন মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে। ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামেন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন রফিক। তার বুকের রক্তে রঞ্জিত হলো বাংলার রাজপথ। অন্যদিকে, বিয়ে বাড়িতে ফুলে ফুলে সাজানো আসরে কনে তখনও পথ চেয়ে বসে। সে জানে না—তার বর আর ফিরবে না। ফিরবে শুধু রক্তে ভেজা এক শহীদের নিথর দেহ। জীবন দিয়ে রফিক প্রমাণ করে গেলেন— মাতৃভাষার জন্য জীবন দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা।

অমর একুশে উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’। নাটকে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানের ইতিহাস আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সম্প্রচার করা হবে ২১ ফেব্রুয়ারি।

টানা তিনদিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার মনোরম লোকেশনে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। মো. ইমাম হোসাইনের কাহিনী ইকবাল খন্দকারের চিত্রনাট্যে নির্মিত রক্ত-হলুদ সন্ধ্যা নাটকটি প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা। মহসিন চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, সোহেলী, দেবাশীষ চৌধুরী, মীর জুবেদ, রমিতা ভৌমিক, মো. সেলিম, আফরোজা ইমা, সীমান্ত বড়ুয়া, ধীমান, অসিত নন্দী, সৌভিক দাশ প্রমুখ।

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল। ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল পেল সিনেমাটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে।সব কটি সিনেমা ১ কোটি ৭০ লাখ ডলার সহায়তা পাবে। এই তালিকায়
ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে দ্য ডিফিকাল্ট ব্রাইড পাবে ১ কোটি ১৬ লাখ টাকার তহবিল (৮০ হাজার ইউরো)। ইতিপূর্বে একক ভাবে দেশের কোনো সিনেমা এত বড় অঙ্কের সহায়তা কোনো সিনেমা পায়নি।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ