আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশকে একটি স্বচ্ছল,শান্তিময়, সংঘাতহীন,মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে কবুল করে নেওয়ার প্রার্থনা করেছেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)—

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র জুমাবার বাদ জুমা মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর কেন্দ্রীয় মিলাদ কিয়াম শেষে বাংলাদেশকে একটি স্বচ্ছল,শান্তিময়, সংঘাতহীন,মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে কবুল করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ জানান গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)-র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)।

তিনি বিশ্বের সমস্ত মজলুমের মুক্তি ও শান্তি কামনা করেন।
তিনি তাঁর মুনাজাতে বলেন, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র ত্বরীকার আদর্শ, শিক্ষা দর্শন, শান,আজমত এবং বিশ্বজনীন-সার্বজনীন যে ইসলাম, সনাতন যে ইসলাম, মৌলিক যে ইসলাম, যে ইসলাম বিশ্বের কল্যাণের জন্য এসেছে, বিশ্বের শান্তি স্থাপনের জন্য এসেছে, ন্যায়বিচার স্থাপনের জন্য এসেছে, বিশ্বের প্রতিটি মানব সন্তানের অধিকার নিশ্চিত করার জন্য এসেছে-যেই শিক্ষা আমরা গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র ত্বরীকার মধ্যে পেয়েছি। সেই শিক্ষা যাতে আমরা দিকে দিকে পৌঁছে দিতে পারি,সেই তৌফিক কামনা করে মহান আল্লাহ্-র দরবারে ফরিয়াদ করেন

তিনি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর সকল খেদমতকে কবুল করার জন্য, গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র ত্বরীকতের দাওয়াত যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারে সেই রুহানী কুরবত মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি-বাংলাদেশ এর সকল সদস্য-কে দান করার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ জানান।

তিনি বাংলাদেশের উপর রহমত বর্ষণ করার আকুল আবেদন জানান। তিনি বাংলাদেশের উন্নয়নের সুযোগে এক শ্রেণির সুযোগ সন্ধানী যে বেপরোয়া দুনীতি তে নিমজ্জিত হয়ে পড়েছে তাদেরকে হেদায়েত দান করার জন্য এবং এই অবস্থা থেকে বাংলাদেশ কে পরিত্রাণ দান করার জন্য এবং এই অবস্থা মোকাবেলা করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টাকে কবুল করার জন্য,দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার তাঁর চেষ্টা কে কামিয়াবী দান করার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ জানান।

তিনি সাধারণ মানুষের কষ্টের অর্থ যে কিছু মানুষ লুঠ করে নিয়ে অপচয় করছে, এ-ই ধরনের অবস্থা হতে বাংলাদেশকে হেফাজত করার জন্য, বাংলাদেশকে একটি স্বচ্ছল,শান্তিময়, সংঘাতহীন,মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে এই বিশ্বের বুকে কবুল করার জন্য এবং এর পথে যে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলো দূরীভূত করে দেয়ার জন্য আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে
ফরিয়াদ জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত (১৩ই মার্চ২৫ইং) শুক্রবার বাদে আসর ৪নং সানাইয়া পাকিস্তান সিগ্নেল পবিত্র শোহাদায়ে বদর দিবস শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে মুহাম্মদ একান্দর আলমের সঞ্চালনায়, অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল হক সাহেবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নূরানী ত্বকরীর পেশ করেছেন চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতে আগত মেহমান, রাউজান উরকিরচর গাউছিয়া মোহাম্মদীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সম্মানিত চেয়ারম্যান আলা হযরত-এর রুহানি সন্তান, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সেক্রেটারি শাহজাদা মহিউদ্দীন মোহাম্মদ তৌসিফ রেজা আল কাদেরী,এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলামোর রহমান,মাওলানা আব্দুস ছামাদ,মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আব্দুস সবুর,,মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ কাজী মাসুদ,মুহাম্মদ শফিউল ইসলাম,মুহাম্মদ নাঈম উদ্দীন,মুহাম্মদ আবু বক্কর,মুহাম্মদ ওমর ফারুক, প্রমুখ,এতে বক্তারা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে দেশে এবং প্রবাসে সংগঠনিক ভিবিন্ন বৃহত্তর মানবিক কর্ম ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় তুলে ধরেন,এবং রমদ্বানের গুরুত্ব ও শোহাদায়ে বদর দিবসের যে শিক্ষা তার উপর গুরুত্বপূর্ণ বক্তৃতার মাধ্যমে মুসলিম মিল্লাতের কি করনীয় শ্রোতাদের মাঝে আলোকপাত করেন, সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ