সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পাঠাও চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩ টায় বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। পন্যবাহী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করছি নিহত লোকটি পাঠাওয়ের মাধ্যমে যাত্রী পরিবহন করতেন বলে তিনি জানান।












