এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আ’লীগের এর আয়োজনে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার ( ২৯ জুন) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আ’ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে: ও সাধারণ সম্পাদক: এম এ হালিমের পরিচালনায়: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ -১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নুর লিপি।
এ সময় বিশেষ অতিথি জেলা আ’ লীগের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, জেলা আ’লীগের সদস্য শাহ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিয়া পারভীন জেনি, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা আ’লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মীদের উপস্থিতিতে, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
পরে ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ দীপা, রেমি রেজিয়া এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।









