জাতীয়:

আমাকে হ’ত্যা’র হুমকিতে পুলিশ ব্যাবস্হা না নিয়ে অপমৃত্যুর মামলার জন্য বসে আছে – ব্যারিষ্টার সুমন এমপি

ঢাকা অফিস:

হবিগঞ্জ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হত্যার হুমকির বিষয়ে পুলিশ ব্যবস্থা না নিয়ে অপমৃত্যুর মামলার জন্য বসে আছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রোববার (৩০ জুন) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, হত্যার হুমকিটি চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এসেছে। তারপরও বিষয়টি নিয়ে তাৎক্ষণিক তদন্তে নামেনি পুলিশ। বিষয়টি আমার কাছে আসার আগেই এটির তদন্ত করা উচিৎ ছিল। কারণ হুমকিটি পুলিশের মাধ্যমে এসেছে। এ সময় রাষ্টযন্ত্রর তাকে বাঁচিয়ে রাখতে চায় কি না-এমন প্রশ্নও তোলেন তিনি।

সুমন আরও বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। মোবাইল ট্র্যাকিং করে ভিন্ন ভিন্ন যায়গায় তার অবস্থান পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনাও করেন তিনি।

এর আগে, শনিবার (২৯ জুন) রাতে হুমকির রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন ব্যারিস্টার সুমন।

জিডিতে সুমন উল্লেখ করেন, বৃহস্পতিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে সরকারি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ফোনে ওসি জানান, তাকে হত্যা করতে অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিনদিন আগে একটি টিম নিয়ে মাঠে নেমেছে। এ সময় পুলিশের ওই কর্মকর্তা সুমনকে সাবধানে চলাচল ও রাতে বের না হওয়ার অনুরোধ করেন। জিডিতে এ নিয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় থাকার কথাও উল্লেখ করেছেন সুমন।

পরে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ব্যারিস্টার সুমন জানান, একজন অজ্ঞাতনামা ব্যক্তি চুনারুঘাট থানার ওসিকে ফোন দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে জানায়। পরে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথাও বলেন তিনি। অজ্ঞাতনামা ব্যক্তি সুমনকে জানান, তাকে হত্যায় একটি গ্রুপকে কন্ট্রাক্ট কিলিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে এবং সেই গ্রুপটি সক্রিয়ভাবে কাজ করছে।

সুমন আরও জানান, এরে আগেরও তিনি অনেকবার হুমকির শিকার হয়েছেন। তবেঁ, এবার থানার ওসির মাধ্যমে বিষয়টি জানতে পারায় তিনি ব্যাপারটি গুরুত্বের সাথে আমলে নিয়েছেন। সম্প্রতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া অবস্থান এবং সংসদে এ নিয়ে বক্তব্য রাখায় প্রভাবশালীদের কেউ তাকে হত্যা করতে চাইতে পারে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন দুদকের তলবে হাজির না হয়ে ৩০ দিনের সময় চেয়েছেন তিনি।

সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ