আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রূপগঞ্জে ৯ বছরের শিশুর মৃত্যু দেহ উদ্ধার, সন্দেহভাজন যুবক গ্রেফতার

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তামিম ইকবাল নামে (৯) বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ। রবিবার ৩০শে জুন ভোরে ভুলতা গাউছিয়া এলাকার এসআরবি ব্রিক ফিল্ড এর মধ্য থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে মুন্না নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 
প্রত্যক্ষদর্শীরা জানায় শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
জানা যায় শিশু তামিম ইকবাল
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা রামনগর এলাকার তায়েব আলির ছেলে। 
তায়েব আলী তার ৯ বছরের ছেলে তামিম ইকবাল ও  স্ত্রীর নাসিমা বেগমকে সাথে নিয়ে দুই মাস যাবত সাওঘাট এলাকায় আলেক মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। তায়েব আলী পেশায় একজন রিকশাচালক।
এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ