আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বঙ্গবন্ধুর ঘনিষ্টজন মিয়া ফারুকীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেখক, কলামিষ্ট, প্রধানমন্ত্রীর বিয়ের স্বাক্ষী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টজন মিয়া ফারুকীর ৮ম মৃত্যু বার্ষিকী আজ ১ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকী পাড়ায় কবরে পুস্পস্তবক অর্পক, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, মিয়া ফারুকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টজন ছিলেন বলেই ৭৪ সালে আওয়ামী লীগের কাউন্সিলরর নিযুক্ত হন মিয়া ফারুকী। শুধু তাই নয় আজকের মাননীয় প্রধানমন্ত্রীর বিয়ের অনুষ্ঠানে মিয়া ফারুকী নিজেই স্বাক্ষী দেন। ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বীরমুক্তিযোদ্ধা মিয়া ফারুকী সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে লেখা লেখালেখিতে মনোনিবেশ করেন। বর্ষীয়ান রাজনীতিবিদ লেখক মিয়া ফারুকীকে ব্যক্তি হিসেবে নয়, সহজে মানুষ চিনতো তাঁর লেখা পত্রিকার অগনিত কালো অক্ষরের মাধ্যমে। যে সব অক্ষরে ওঠে আসতো সমাজের নানা প্রকারের অসঙ্গতির বার্তা। ওই সব বার্তাতে প্রতিবাদের ভাষা খুঁজতে কোন অসুবিধা হতো না। আদর্শ ব্যক্তিত্ব ফারুকীর কলম সব সময় সোচ্চার থেকেছে যে কোনো অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে। মিয়া ফারুকী সাড়ে চার হাজারের উপরে লেখা (সংরক্ষণ রয়েছে-পারিবারিক সূত্র) স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছিল।
দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে প্রবল এক অভিমান নিয়ে অবশেষে ২০১৬ সালের ১ জুলাই শুক্রবার সকাল ৯ টা ২০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর জি ই সি মোড়স্থ মেট্টোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলে গেলেন না ফেরার দেশে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ