বিনোদন বাংলা:

সিনেমা ফ্লপ হওয়ায় পরিচালক রাশিদ পলাশকে পেটালেন নায়িকা ববি

বিনোদন ডেস্ক:

সিনেমা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এগুলো হচ্ছে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘আগন্তুক’। এর মধ্যে ‘ময়ূরাক্ষী’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবিটি ফ্লপ হওয়ায় পরিচালকের সঙ্গে প্রযোজক-নায়িকার তুমুল দ্বন্দ্ব সৃষ্টি হয়। যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। একপর্যায়ে পরিচালক রশিদ পলাশকে বেদম পিটিয়েছেন ববি। প্রযোজক, চিত্রনায়িকা ও সিনেমার কলাকুশলীদের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন ওই পরিচালক। যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল, সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে।

এছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন ওই পরিচালক। শুধু তাই নয়, প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের সেটি দেননি। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লগ্নিকারকরা। যার ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাধে নির্মাতার। ফলে পরিচালককে বেদম পেটান ওই নায়িকা। সিনেমাসংশ্লিষ্টরা জানিয়েছেন, চিত্রনায়িকার ক্ষোভ হলো তাকে যেভাবে সিনেমাটি নির্মাণ নিয়ে বলা হয়েছিল, তার বিন্দুমাত্র ছোঁয়াও পাননি। দুর্বল নির্মাণ, এডিটিং ও হল না পাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিটিয়েছেন পরিচালককে। ওই সময় নাকি সিনেমাটির প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। সবার অভিযোগের তীর ছিল পরিচালকের দিকেই। ঘটনার সময় পরিচালকও বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কীভাবে উঠে আসবে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। নায়িকা ভরা বৈঠকে পরিচালককে চড়-থাপ্পড়, কিল-ঘুসি মারতে থাকেন।

এদিকে, বিষয়টি নিয়ে কথা বলতে পলাশ ও ববির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তারা। তবে ঘটনার সত্যতা শিকার করে সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটন বলেন, ‘কী নিয়ে তর্ক-বিতর্ক ও রাগারাগি হয়েছে, ঠিক আমি জানি না। তবে দুজনের রাগারাগি হয়েছে এটা সত্য। ববিকে পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হয়নি আমাকে জানিয়েছিল।

পলাশ বলছে, তার সঙ্গে যেভাবে কথা হয়েছে সেভাবেই টাকা দিয়েছে। দুজনের দুই রকমের কথা। যোগ করে তিনি আরও বলেন, ‘আমরা এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলিনি কারণ, পুরো দায়িত্ব পলাশকেই দিয়েছিলাম। তার ওপরই আমরা নির্ভরশীল ছিলাম। তবে ববি কাজটি নিয়ে অসন্তুষ্ট। সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। যেহেতু ঘটনাটি আজ শুনেছি ব্যাপারটি নিয়ে দুজনের সাথে কথা বলতে বসব।’

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য রাশিদ পলাশ। সমিতির উপ-মহাসচিব কবিরুলল ইসলাম রানার (অপূর্ব রানা) কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ নিয়ে আমরা এখন পর্যন্ত কিছু জানি না। এরকম ঘটনা যদি সত্যিই ঘটে থাকে এবং পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ জানায় তাহলে বিষয়টি সাংগঠনিক ভাবে দেখা হবে।’

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে এই ককটেল বিস্ফোরণ করা হয়।জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত দুপুর সোয়া ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে আটকের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার : কণ্ঠশিল্পী জুলির বিবৃতি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বিতর্কিত ঈদ রাজনৈতিক সংশ্লিষ্টতাযুক্ত শিল্পীকে দিয়ে গান পরিবেশন করানোর অভিযোগ তুলে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি। এসব অপপ্রচার সর্বতোভাবে ‘মিথ্যা’ দাবি করে তিনি বিবৃতি দিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি প্রতিবাদলিপি প্রকাশ করেন এই শিল্পী।


বিবৃতিতে কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি বলেন, একজন পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক সংগঠনের অনুষ্ঠানে গান পরিবেশন করা তাঁর পেশাগত দায়িত্বের অংশ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক রূপ দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে তাঁর সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম এবং সামাজিকমাধ্যমে আমার ব্যাপারে ছড়নো বিভ্রান্তমূলক ও মিথ্যা তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু ব্যক্তি আমার সফলতায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন, মানহানীর সংবাদসহ নানা অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি উক্ত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে শিল্পী জুলেখা আক্তার জুলি বলেন, সংবেদনশীল কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

তিনি বলেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের দলীয় পদ-পদবীতে ছিলাম না এবং এখনো নেই। ১৭ বছর ধরে পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন আয়োজনে গান গেয়ে আসছি। কিন্তু অতীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ধারণ করা ছবি ও ভিডিও ব্যবহার করে একটি কুচক্রী মহল আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের মানহানিকর মিথ্যাচার থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই শিল্পী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে মানহানি ও অপপ্রচারের ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ