আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বোয়ালখালীতে কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন আমন ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি এবং নারিকেল প্রণোদনার আওতায় চট্টগ্রামের বোয়ালখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে ৭০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি উপসী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া নারিকেল চারা প্রণোদনার আওতায় ৭০০ কৃষককে ৫টি করে প্রত্যেককে স্থানীয় ও দেশি জাতের নারিকেল চারা বিতরণ করা হয়েছে। এবার বোয়ালখালীতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ’র পরিচালনায় প্রণোদনা বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর নওশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, উদয়ন আশ্চর্য প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ