বাংলা সিনেমা:

এবার অপুকে বুবলী’র কড়া ভাষায় হুশিয়ারি

বিনোদন বাংলা ডেস্ক:

বাংলা সিনেমা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ক্যারিয়ারের বাইরে বিভিন্ন সময় ব্যক্তিজীবনের দুই স্ত্রী নিয়েই বেশি আলোচনায় থাকেন। তবে বিভিন্ন সময় দেখা যায় – শাকিবকে নিয়ে প্রথম স্ত্রী অপু বিশ্বাস কথা বলছেন, আবার কখনও কথা বলছেন তার দ্বিতীয় স্ত্রী বুবলী। এরা দু’জন প্রায় সময়ই একে অপরের নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথা কিংবা স্বামী শাকিবের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায়। ফলে বছরের অধিকাংশ সময়ই ক্যারিয়ারের চাইতে ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে থাকেন এই দুই নায়িকা। বিশেষ করে অপু বিশ্বাসের হাতে কোনো ছবি না থাকায়, তিনি এসব নিয়েই এখন ব্যস্ত থাকেন।

জানা যায়, এবার অপু বিশ্বাসকে নিয়ে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন বুবলী। শাকিব খানের নাম সবখানে মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন – সংবাদমাধ্যমে বুবলীকে উদ্দেশ্য করে এমন ধরনের মন্তব্য করেন অপু বিশ্বাস। এমন বক্তব্যের জবাবে বুবলী বলেন, সব থেকে হাস্যকর হলো, সে নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেয়। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য সে এমন কিছু নেই, যা করছে না। তিনি বুবলী নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন।

এর আগে বুবলী জানান, শাকিবকে নিয়ে যিনিই আপত্তিকর ও অসম্মানজনক কথা বলবে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না তিনি। এই মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি শাকিবের নাম মুখে নিতে নিতে ক্লান্ত। আর যারা শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেন, তাদের সঙ্গেই কাজ করেন বুবলী। তিনি চুরি করেন আর ধরা পড়েন। আর এটাকে দুর্বল ‘গেমপ্ল্যান’ হিসেবে অ্যাখ্যা দেন অপু বিশ্বাস।

এরপর অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলী বলেন, সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সবসময় মিথ্যাচার করবে; আর আমিও বরাবরের মতো চুপ থাকবো ? কখনোই না। কেননা, আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না। তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকবো কেন ? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে ‘গেম প্ল্যান’ করে বলেই এই ‘গেম প্ল্যান’ শব্দ তার মুখ থেকে এসেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শাহরুখের সঙ্গে কেমন সময় কেটেছি এড শিরানের, মান্নাতে এক সন্ধ্যার আড্ডা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রিটিশ গায়ক এড শিরান এবার বলিউডের সিনেমায়। বলিউড শাহরুখ খানের ছবি দিয়ে এযাত্রা শুরু। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ের- কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। হঠাৎ করেই সিনেমাটিতে যুক্ত হননি তিনি। এর পেছনে রয়েছে শাহরুখের বাড়ি মান্নাতে কাটানো এক সন্ধ্যার গল্পে, বন্ধুত্ব আর মজার এক সমঝোতায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে নিজে বলিউডে অভিষেকের গল্প শুনিয়েছেন এড শিরান। শাহরুখ খানের সঙ্গে প্রথম পরিচয়ের সময়ই বলিউডের সিনেমায় গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। শাহরুখ বলেছিলেন, তাঁর পরবর্তী সিনেমায় গান গাইতে হবে এডকে। সেই কথাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে।

সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্হ একটি হলরুমে ২৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যার্থী পরিষদের সভাপতি অরুণ নাথের সভাপতিত্বে সম্মানিত আলোচক ছিলেন বাংলাদেশ বেতার ও টিভি’র সঙ্গীত পরিচালক, সুরকার, শিল্পী সুব্রত দাশ অনুজ ও শিল্পী সুবর্না দাশ। বিদ্যার্থী পরিষদের সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিল্পী রুবেল চৌধুরী, নজরুল বর্ষ বিভিন্ন দিক আলোকপাত করেন সাংস্কৃতিক অনুরাগী পম্পী দে,সম্মানিত আলোচক সুব্রত দাশ অনুজ তাঁর বক্তব্যে বলেন নজরুল অসাম্প্রদায়িক কবি, নজরুলের লেখা গান,কবিতা, গল্প, উপন্যাস যুগ যুগ ধরে গবেষনা করলে ও শেষ হবে না অসাধারণ পান্ডিত্যের জন্য দেশ – বিদেশে প্রশংসা অর্জন করেন। শিল্পী সুর্বণা দাশ বলেন কাজী নজরুল ইসলাম মানুষের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন তাঁর সৃষ্টি কর্মের জন্য। সভাপতির সমাপনী বক্তব্যে অরুণ নাথ বলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখে কারাগারে বন্ধী ছিলেন, তাঁর পর ও থেমে থাকেনি নজরুলের চিন্তা চেতনা সমাজের সকল স্তরে ছড়িয়ে পরুক। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সজীব চৌধুরী, আনিকা দাশ চৌধুরী, রুবেল চৌধুরী, সূর্বণা দাশ, লিজা দাশ, অর্ঘ্যদীপ সরকার,স্মৃতি দে। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকার সুপ্রিয়া চৌধুরী, শিক্ষিকা উর্বশী চক্রবর্তী, শিক্ষক আশীষ চৌধুরী প্রমুখ।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ