আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বহিবিশ্ব স্পোর্টস:

রোনালদোর লোক দেখানো কান্নাকাটি বন্ধ করা উচিত’

স্পোর্টস নিউজ ডেস্ক:

ফুটবল:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউরো ২০২৪ একদমই ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি গোলও করতে পারেননি পর্তুগালের এই তারকা। উল্টো স্লোভেনিয়ার বিপক্ষে শেষ সময়ে পেনাল্টি মিস করে কান্না জুড়ে দেন তিনি। তার এই ছবি মন কেড়েছে সকল ফুটবল অনুরাগীর। কিন্তু রোনালদোর এমন কান্নাকে নিছক মায়াকান্না বলছেন নেদারল্যান্ডসের ফুটবল কিংবদন্তি রুদ গুলিত।

রোনালদো গোল না পেলেও তার দল ঠিকই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ৩৯ বছর বয়সী রোনালদো সম্পর্কে রুদ গুলিত বলেন, ‘একদম খোলাসা করে বলতে গেলে তার এমন কর্মকাণ্ড আমার একদমই পছন্দ হয়নি। সে সকল ফ্রি-কিক নষ্ট করেছে। এমনকি পেনাল্টিও মিস করেছে। তারপর সে কান্নায় ভেঙে পড়েছে। আমি এটাকে মায়াকান্না ছাড়া কিছুই দেখছি না।’

রোনালদো তার ফুটবল অধ্যায়ে মেজর টুর্নামেন্টগুলোতে ৬০টি ফ্রি-কিক থেকে মাত্র ১টি গোল করতে পেরেছেন। সেটি স্পেনের বিপক্ষে।

শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ১২০ মিনিটের খেলায় কোনো গোল করতে পারেনি পর্তুগাল। শেষমেশ খেলা টাইব্রেকারে গড়ালে গোলরক্ষক ডিয়োগো কস্তার টানা তিনটি পেনাল্টি সেভের বদৌলতে রোনালদোরা উঠে কোয়ার্টারে।

নেদারল্যান্ডসের হয়ে ১৯৮৮ সালে ইউরো জেতা রুদ গুলিত রোনালদোর ফ্রি-কিক নেওয়ারও সমালোচনা করেন।

রুদ গুলিত বলেন, ‘রোনালদো সব ফ্রি-কিক নেওয়ার চেষ্টা করছে পর্তুগালের হয়ে। সে ৬০টি ফ্রি-কিক থেকে মাত্র ১টি গোল করতে পেরেছে। পর্তুগালের হয়ে যারা ভালো কিক নেয় তারাও তার জন্য ফ্রি-কিক নিতে পারছে না। কিন্তু সে (রোনালদো) সকল লাইমলাইট নিজের উপর নিতে চায়।

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের জন্য অপেক্ষা করছে ফ্রান্স। আগামী শুক্রবার দিবাগত রাত ১টায় ফরাসিদের মুখোমুখি হবে রোনালদোরা। এই ফ্রান্সকেই ২০১৬ সালে হারিয়েছিল পর্তুগাল। সে আসরে তারা চ্যাম্পিয়নও হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ