আজঃ রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ:

নান্দাইলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনূর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন

তৌহিদুল ইসলাম সরকার স্টাফ রিপোর্টার :

নান্দাইল:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ নান্দাইলে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (৪ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে, নান্দাইল উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ,সহ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দসহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালী প্রশাসনের আয়োজনে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি কানিজ ফাতেমা, ডা. জাফরিন জাহেদ জিতি, সালমা ইসলাম, আজিজুল হক চেয়ারম্যান, শওকত আলম শওকত, হাজি ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মেহেদী হাসান সুজন, প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত। টুর্ণামেন্টে স্কুল পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করেন।

উদ্বোধনী খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাথে সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রতিন্দ্বন্দীতা করে ট্রাইবেগারে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
খেলা পরিচালনা করেন, জেলা রেফারি হেলাল উদ্দিন টিপু, মো: ইব্রাহীম, প্রদীপ কুমার বড়ুয়া

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ