আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে এক সাংবাদিককে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রাণনাশের হুমকির ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক দৈনিক চট্টগ্রাম মঞ্চের বাঁশখালী প্রতিনিধি ও বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী। গতকাল বৃহস্পতিবার বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলা নং ৯৮৯/২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন জজকোর্টের আইনজীবী এড. মোশাররফ হোসাইন খান।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর সভাপতির বক্তব্য দিতে গিয়ে বলেন, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বুঝাতে চেষ্টা করেছেন নিজের বাড়ি না করে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান দলীয় কার্যালয় নির্মাণ করেছেন। অথচ এটি সম্পূর্ণ মিথ্যা ও ভন্ডামি।
সাবেক এমপি বিগত দিনে আওয়ামীলীগকে নিজের আখের গোচানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন উল্লেখ করে আবদুল গফুর বলেন, আগামীতে উপজেলা আওয়ামী লীগকে নিয়ে আর ছিনি মিনি খেলতে দেয়া হবে না। এই বক্তব্যটি অন্যান্য পত্রিকার ন্যয় গত ৩০ জুন (রবিবার) দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রকাশ করে।
এরই সূত্র ধরে ওই দিন ৩০ জুন বিকাল ৫.৩৩ মিনিটে মোবাইল ফোনে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেন বাঁশখালীর সাবেক এমপি। মামলার বাদী শফকত হোসাইন চাটগামী জানান, আমি সাবেক এমপির হুমকিতে নিরাপত্তাহীন। আমার জীবন হুমকির মুখে। আমি আদালতের কাছে প্রতিকার চেয়েছি। আদালত আমার মামলা আমলে নিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ