আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

বহিবিশ্ব স্পোর্টস:

কোপা : ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার সামনে কানাডা

বহিবিশ্ব স্পোর্টস নিউজ ডেস্ক:

খেলার খবর:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে কানাডা। শনিবার ( ৬ জুলাই) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দল দুটি। আগের ম্যাচের মতো এই ম্যাচও গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। আর তাতে শেষ হাসি হাসল কানাডা। একেই সঙ্গে প্রথমবার কোপা আমেরিকায় খেলতে এসে ইতিহাস গড়ল ২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। আগামী ৯ জুলাই সেমিফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

টেক্সাসে ম্যাচের শুরু থেকে আক্রমণ ও প্রতি আক্রমণে শুরু করে দুদল। তবে ১৩ মিনিটে এগিয়ে যায় কানাডা। ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন জ্যাকব শাফেলবার্গ। কিন্তু তাদের এই এগিয়ে থাকা ম্যাচের শেষ পর্যন্ত ছিল না। ৬৪ মিনিটে সমতায় ফিরে ভেনেজুয়েলা।

শুরুতে গোল খেলেও খেই হারিয়ে ফেলেনি দলটি। তবে ম্যাচে ফেরার চেষ্টা করে। গোল খাওয়ার পরের কয়েক মিনিটে কয়েকটি সুযোগও তৈরি করে ভেনেজুয়েলা, কিন্তু ব্যর্থ হয়। ভেনেজুয়েলার আক্রমণের সময় প্রতি আক্রমণের চেষ্টা করে কানাডা। তবে গোল পায়নি তারাও।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দেখা যায় একই ছবি। দুটো দলই আক্রমণাত্মক খেলতে থাকে। অবশেষে ৬৮ মিনিটে গোল করে সমতা ফেরানোর পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে জিতে যায় কানাডা। সঙ্গে প্রথমবার খেলতে এসে দেশটির হয়ে ইতিহাস গড়ে দলটি। এর আগে ২০০১ সালে এই রেকর্ড গড়ে হন্ডুরাস।

২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক কানাডা। ফলে তারা এবার কোপা খেলতে নামে। গ্রুপপর্বে তারা খেলে আর্জেন্টিনার বিরুদ্ধে। যদিও ২-০ গোলে মেসিদের কাছে হেরে যায় কানাডা। এরপর আগামী ৯ জুলাই ফাইনালে উঠার লড়াইয়ে আবার মুখোমুখি হবে দল দুটি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানের সঙ্গে সংঘাতের পর যুক্তরাষ্ট্র আগের চেয়েও খারাপ অবস্থায়: ওবামা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন- ইরানের সঙ্গে সংঘাতের পর যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আরও খারাপ হয়ে উঠেছে। ১৯ জুন মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে।সামরিক বাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। কিন্তু এত বড় মূল্য চোকানোর পরও যুক্তরাষ্ট্র কার্যত আগের অবস্থানেই ফিরে এসেছে।

তারপরও আমরা যুদ্ধ শুরুর আগের জায়গাতেই ফিরে এসেছি। পরিস্থিতি এখন আরও খারাপ।
ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সমঝোতা স্মারক নিয়ে মন্তব্য করতে গিয়ে ওবামা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেন। তার মতে, ওই চুক্তি কার্যকর থাকলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো। কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ায় তেহরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ পেয়েছে।

সাক্ষাৎকারের শেষভাগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওবামা। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী রাখতে নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির আওতায় রাখতে হবে।
সংগৃহীত –

মেসির হেট্রিক। গোল ৩ – ০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেসির হেট্রিক। গোল ৩ – ০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ