বিনোদন বাংলা:

হঠাৎ কেনো খুশিতে ভাসছেন টলিতারকা শ্রাবন্তী

বিনোদন ডেস্ক:

কলকাতা সিনেমা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক শিশুশিল্পী থেকে পরিণত বয়েসে টলিউডের নায়িকা হয়েছিলেন তিনি। আর নায়িকা হিসেবে পা রাখার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনও দুর্দান্ত অভিনয়, আবার কখনও ব্যক্তিগত জীবনের জন্য। তবে কখনোই লাইমলাইট থেকে সরে দাঁড়াননি তিনি। টলিউডে ঠিকে থাকার লড়াইয়ে বারবার বাজিমাত করেছেন এই শ্রাবন্তী।

নিজের অভিনয় ক্যারিয়ারে শ্রাবন্তী বিভিন্ন চরিত্রে অসাধারণ অভিনয় করে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণও করেছেন। তার অভিনীত মুক্তি আসন্ন চলচ্চিত্র ‘দৈবীচৌধুরানি’ নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সবাই কমবেশি অপেক্ষায় রয়েছেন এই ছবিটির জন্য। এরই মাঝে খুশির হাওয়ায় ভাসছেন অভিনেত্রী। সদ্য গেছেন বিদেশ সফরে। যেখানে টলিউডের একাধিক স্টাররা রয়েছেন। উদ্দেশ্য নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন। আর কয়েক দিন আগেই সবাই মিলে উড়ে গেলেন আমেরিকায়। আর সেখানেই অনুষ্ঠিত হয় এই কনফারেন্স।

সেখানে পা রেখেই যেনো আবেগঘন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরনে কালো শাড়ি, ছোট্ট একটি টিপ। মিষ্টি লুকে এ দিন সবার মন জয় করলেন তিনি। খুশির মুহূর্তে ভাগ করে নিতে তিনি বললেন, আমি প্রথমবার শিকাগো এসেছি। আর দ্বিতীয়বার নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে। এর আগে আমরা নিউইয়র্কে গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা।

শ্রাবন্তী আরও বলেন, আমেরিকাতে এসে আমার মনে হচ্ছে কোনও বাঙালি পূজাতে এসে গিয়েছি। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অর্ধেক এখানেই রয়েছে। আমার নিজেকে ভীষণ স্পেশাল লাগছে। আমার ছবিও এখানে দেখানো হচ্ছে। তাই অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য।

শ্রাবন্তী তার ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়লেও তিনি যে, বর্তমানে কেবল কাজ নিয়েই থাকতে চান, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন। সম্পর্কের জল্পনা নতুন করে যতই চর্চায় উঠে আসুক না কেনো, তিনি এই বিষয় আর বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন, তা একপ্রকার ব্যবহারেই বুঝিয়ে দিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবকে রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন- রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার শর্তহীন প্রতিশ্রুতি। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন। কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করলেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এযুদ্দের কারণে তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।
খবর – অনলাইন জিও নিউজ।


পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন- সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান- যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন-সংঘাতের আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ