বিনোদন বাংলা:

তুফান চালিয়ে কলকাতার হল মালিকরা ক্ষতিগ্রস্ত

বিনোদন ডেস্ক:

কলকাতা সিনেমা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গতকাল শুক্রবার (৫ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশে ঈদে মুক্তি পাওয়া আলোচিত – সমালোচিত ছবি ‘তুফান’। জানা গেছে, সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে চলছে বাংলাদেশী এই ছবিটি। তবে ছবিটি কলকাতার বিভিন্ন সিনেমা হলে দর্শকখরার মধ্য দিয়ে চলছে। সঙ্গত কারণেই সেখানকার সিনেমা হল মালিকরা আর্থিক ক্ষতির আশংকায় পড়েছেন বলে জানা গেছে।

কলকাতার বিভিন্ন সূত্র জানিয়েছে, সিনেমা হলে মুক্তির আগে তুফান ছবিটির ব্যাপক প্রচারণা চালিয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) এটির প্রিমিয়ার শো হয়। সেখানে এই ছবির নায়ক, নায়িকাসহ কলাকুশলীরা অংশ নেন। অংশ নেন টালিউডের কিছু অভিনয়শিল্পীও। প্রিমিয়ার শো’র পর গতকাল এসভিএফ প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে ছবিটি রিলিজ দেওয়ার পরও তেমন দর্শক সাড়া পায়নি ছবিটি।

কলকাতার সূত্রগুলো বলছে, সেখানকার বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে জানা গেছে বিভিন্ন সিনেমা হলের টিকিট বিক্রির সংখ্যা। মুক্তির দিন (শুক্রবার) সাউথ সিটি আইনক্সে দুপুর ১২টার শোয়ে ১০ জন দর্শক এবং বিকেল ৪.৩৫ এর শোয়ে দর্শক মাত্র ১৮ জন। লেক মল সিনে পলিসে বিকেল ৪.২৫-এর শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র ১২টি। সন্ধ্যা ৬টার শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছে মাত্র ৩৬টি।

রিলিজের প্রথম দিনেই দর্শক খরার পর দ্বিতীয় দিন আজ শনিবারও (৬ জুলাই) দর্শকখরায় জর্জরিত তুফান। জানা গেছে, বিভিন্ন সিনেমা হল থেকে টিকিট বিক্রির যে সংখ্যা জানা গেছে, সেটা একেবারেই নগণ্য। সাউথ সিটি আইনক্সে দুপুর ১২টার শোয়ে টিকিট বুক হয়েছে ১৪টি। বিকেল ৪.৪০ এর শোয়ে ১৭টি টিকিট বুক হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে সিনেমা হল মালিকদের সঙ্গে কথা বললে তারা জানান, সবে মাত্র প্রথম দিন। এক-দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রবিবারের অপেক্ষায় আছেন হল মালিকরা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি। তাই সিনেমা হল মালিকরা ছবিটির ব্যবসা নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় পড়ে গেছেন। তাদের ধারণা গতকাল শুক্রবার আর আজ শনিবারের তুলনায় সাপ্তাহিক ছুটির দিন রবিবারে দর্শক কিছুটা বাড়লেও বাড়তে পারে। কিন্তু সেই সেল রিপোর্ট ছবিটির ব্যবসায়িক সাফল্য নির্ণয়ের জন্য যথেষ্ট হবে না। তাই সিনেমা হল মালিকরা আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন বলে ধারণা করছেন।

এদিকে, তুফান ছবিটি আমেরিকা এবং কানাডায় মুক্তির আগে এবং পরে সেখানে রেকর্ড ভাঙার মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু বাস্তবিক অর্থে সেখানেও রায়হান রাফী পরিচালিত এই ছবিটির ফলাফল ভালো নয়। সেখানকার টিকেট সেলের রেকর্ডে তিন নাম্বার ছবি প্রিয়তমা’র ব্যবসাও ভাঙতে পারেনি তুফান ছবিটি। এর আগে ঈদে মুক্তি পেলে ছবিটি মালটিপ্লেক্সগুলোতে ভালো চললেও সিঙ্গেল স্ক্রিনের ব্যবসা ভালো ছিল না। ছবির গল্প, গান, নায়ক শাকিব খানের গেটাপে নকলের অভিযোগ ছিল এটি মুক্তির আগেই। ধারণা করা হচ্ছে এসব কারণেই হয়তো ছবিটি কলকাতার দর্শকদের টানতে পারছে না।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবে প্রবাসীদের পরিবার মৃত্যুদণ্ডের পর মৃতদেহ ফেরত পাচ্ছে না

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবে প্রবাসীদের পরিবার মৃত্যুদণ্ডের পর মৃতদেহ ফেরত পাচ্ছনা। গত ২৩ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ ইথিওপিয়ানের মধ্যে রয়েছেন – তাদের মৃতদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি।ছেলে কিনফে আরেগাউই এবং সিগাবু গেব্রেমারিয়াম পরিবার হিসেবে সান্ত্বনা পেতে আমরা এই সমস্ত আনুষ্ঠানিকতা করেছি। কিন্তু আমি আমার সান্ত্বনা পাবো না,বলছিলেন কিনফে আরেগাউই নামের একজন বাবা।তিনি তার নিজের ছেলে কিব্রমের জন্য শোক জানাচ্ছিলেন।

এটি আমার জন্য সারাজীবনের দুঃখ হয়ে থাকবে।
সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে চলতি বছরের জুনে যে পাঁচজন ইথিওপিয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।তাদের একজন কিব্রম কিনফে আরেগাউই।
বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, চীন ও ইরানে। তারপরই সেখানে সৌদি আরবের অবস্থান।

কিনফের মতো অনেক ইথিওপিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের বিশ্বাসের একটি অপরিহার্য উপাদান হলো আনুষ্ঠানিকভাবে ধর্মীয় নিয়মে সমাহিত করা।
২৫ বছর বয়সী এই তরুণের শেষকৃত্য এভাবে করা সম্ভব হয়নি, কারণ তার মৃতদেহ দেশে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার : কণ্ঠশিল্পী জুলির বিবৃতি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বিতর্কিত ঈদ রাজনৈতিক সংশ্লিষ্টতাযুক্ত শিল্পীকে দিয়ে গান পরিবেশন করানোর অভিযোগ তুলে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি। এসব অপপ্রচার সর্বতোভাবে ‘মিথ্যা’ দাবি করে তিনি বিবৃতি দিয়েছেন। সম্প্রতি এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি প্রতিবাদলিপি প্রকাশ করেন এই শিল্পী।


বিবৃতিতে কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি বলেন, একজন পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক সংগঠনের অনুষ্ঠানে গান পরিবেশন করা তাঁর পেশাগত দায়িত্বের অংশ, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক রূপ দিয়ে মিথ্যা অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে তাঁর সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম এবং সামাজিকমাধ্যমে আমার ব্যাপারে ছড়নো বিভ্রান্তমূলক ও মিথ্যা তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু ব্যক্তি আমার সফলতায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন, মানহানীর সংবাদসহ নানা অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি উক্ত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করে শিল্পী জুলেখা আক্তার জুলি বলেন, সংবেদনশীল কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। কিন্তু এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি।

তিনি বলেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের দলীয় পদ-পদবীতে ছিলাম না এবং এখনো নেই। ১৭ বছর ধরে পেশাদার শিল্পী হিসেবে বিভিন্ন আয়োজনে গান গেয়ে আসছি। কিন্তু অতীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ধারণ করা ছবি ও ভিডিও ব্যবহার করে একটি কুচক্রী মহল আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের মানহানিকর মিথ্যাচার থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়ে এই শিল্পী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে মানহানি ও অপপ্রচারের ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ