গাজীপুর:

কালিয়াকৈরে উৎসবমুখর ভাবে রথযাত্রা উৎসব পালিত

শাহিদুল ইসলাম কালিয়াকৈর গাজীপুর:

কালিয়াকৈর:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে রথযাএা জাকজমক ভাবে পালন করা হয়। এই রথযাএা মুলত চাপাইর ইসকন মন্দির হতে বাসস্ট্যান্ড হয়ে বাজারের কালি মন্দির পযন্ত রথ টানা হয়।
রথযাত্রা হিন্দু ধর্মে বিশেষ ধর্মীয় উৎসবের মধ্যে একটি। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যার্বনের দিনটি স্মরনীয় করে রাখার জন্য হিন্দুধর্মাবলম্বী ভক্তবৃৃন্দ দিনটিকে উৎযাপন করে থাকে। দীর্ঘ বিরতীর পর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্ভিভাব হয় তৎকাল হইতে রথযাত্রার প্রচলন শুরু হয়।

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিভিন্ন উচ্চতার রথ তৈরি করা হয়। বাংলাদেশে বিশেষ করে ইসকন ফর সোসাইটি দিনটিকে বিশেষ ভাবে উৎযাপন করে। এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্যক্তিগত ভাবে বা সার্বজনীন ভাবে রথযাত্রা উৎযাপন করে থাকে। বিভিন্ন বয়সী হিন্দুধর্মালম্বী ভক্তবৃন্দ নারী, পুরুষ নির্বিশেষে এই উৎসবে সামিল হয় এবং তাদের মনস কামনা পূরনার্থে বিশেষ প্রার্থনা করে। কালিয়াকৈরে ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব (জধঃয ণধঃৎধ ২০২২)। জগন্নাথ দেবের রথ যাত্রার পাহান্ডি আচার (চধযধহফর জরঃঁধষং) শুরু হয়েছে। কোভিড মহামারীর কারণে ২ বছর নানা বিধিনিষেধ ছিল। এবার আর সেই বিধি না থাকায় মহা ধুমধামে রথযাত্রা পালন হচ্ছে।

রথের দড়ির টানে ও রথের চাকার ঘূর্ণনের সঙ্গে ভাগ্যের চাকা ধাবমান হোক সুখ শান্তি ও সমৃদ্ধির পথে!মহাপ্রভু জগন্নাথ সহায়। রথযাত্রার এই পবিত্র উৎসবে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার আশীর্বাদে জীবনের সব বিপদ মুক্ত হোক। জগন্নাথ দেবের কৃপায় যেন সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে । তাঁর আশীর্বাদ যেন নিরন্তর ঝরে পড়ে মানবজাতির ওপর!! ঈশ্বরের কাছে এই কামনা। এই অনুষ্ঠাটি যার প্রেরনায় হয়েছে ইসকন চাপাইর কালিয়াকৈর, গাজীপুর,, রথযাত্রা অনুষ্ঠানের সন্মানিত সভাপতি বিমল প্রভু ও সংগ্রামী সাধারণ সম্পাদক বাবু রাজিব সাহা। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রাসেল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সিকদার জহিরুল ইসলাম জয়, চাপাইর ইউনিয়নের বার বার নিবাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু,কালিয়াকৈর উপজেলার বাংলাদেশের হিন্দু পরিষদের সভাপতি বাবু সুকুমল সাহা ও সাধারন সম্পাদক বাবু পার্থ সরকার আরো উপস্থিত ছিলেন গনমাধ্যমে কর্মী সাংবাদিক সহ অনেকেই।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাংবাদিকের কাজ ক্ষমতাবানকে প্রশ্ন করা -কাদের গনি চৌধুরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন- রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার কাজ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।২ আগস্ট রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয়দের সংঘর্ষে ২০ জন আহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের পক্ষ হয়ে ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়।ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, উত্তর সিটির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ডিএনসিসির তথ্য অনুযায়ী, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ