আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নওগাঁ:

আত্রাইয়ে নিখোঁজের ৯দিনেও সন্ধান মেলেনি শিশু সোয়াইবের, উৎকণ্ঠায় পরিবার

ফিরোজ আহমেদ প্রতিনিধি আত্রাই নওগাঁ।

আত্রাই:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ৯ দিনেও সন্ধান মেলেনি ১১ বছর বয়সী শিশু সোয়াইবের। এদিকে শিশুটির খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে শিশুটির পরিবার।
ইদের ছুটি শেষে গত ২৯ জুন বিকালে শিশুটির নানা তাকে মাদ্রাসায় রেখে আসার পর সেদিন সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিশু সোয়াইব উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের জাত-আমরুল গ্রামের মো. মুক্তাদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় গত ৪ জুলাই শিশু সোইবের পিতা মুক্তাদুল ইসলাম আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিশুটির বাবা মুক্তাদুল ইসলাম বলেন, সোয়াইব শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর কাসেমুল উলুম কওমী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গত শনিবার বিকালে ইদের ছুটি শেষে ছেলেকে নিয়ে তার নানা মাদ্রাসায় রেখে আসে এবং সেই দিন সন্ধ্যায় মাদ্রাসা থেকে আমাকে ফোন দিয়ে বলে শিশু সোয়াইবকে পাওয়া যা”চ্ছেনা।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। এক পর্যায়ে শিশুটির কোন সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার বিকালে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ব্যাপারে মির্জাপুর কাসেমুল উলুম কওমী মাদ্রাসার মহাতামিম মওলানা আব্দুল্লা আল-মামুন বলেন, গত ২৯ তারিখ আসরের নামাজের পর শিশু সোয়াইবের নানা তাকে মাদ্রাসায় রেখে যায়। মাগরিবের নামাজের আগ মুহুর্ত থেকে সোয়াইবকে আর মাদ্রাসায় পাওয়া যায় না। সাথে সাথে তার পরিবারের কাছে ফোন করে খবর দিই। এখনও পর্যন্ত তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, গত ৪ জুন বৃহস্পতিবার বিকালে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ