আজঃ বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রবাসীর ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আলমীরাতে রাখা ৭ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাপটপ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। ঘটনাটি ঘটেছে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাপিতের ঘাটা এলাকার শফি সওদাগরের নতুন বাড়ির প্রবাসী মোহাম্মদ ইসমাইলের ঘরে এ ঘটনা ঘটে। তার স্ত্রী আমেনা বেগম এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, গতকাল সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় প্রবাসীর স্ত্রী আমেনা বেগম ঘর তালাবদ্ধ করে ছেলে ও মেয়েকে নিয়ে রাউজান উপজেলার বাপের বাড়িতে যান। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে প্রতিবেশিদের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘরে এসে এ ঘটনা জানতে পারেন। আমেনা বেগম বলেন, বাড়ির পেছনের রান্না ঘরের দরজা দিয়ে চোরের দল প্রবেশ করেছে। তারা ঘরের তিনটি দরজা ভেঙেছে। ঘরের দুইটি আলমিরা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও ৭ ভরি স্বর্ণালংকার, জায়গা-জমির দলিলপত্রসহ জরুরি অনেক ডকুমেন্টসও নিয়ে গেছে। ঘরের সমস্ত মালামাল তছনছ করে ফেলেছে।স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু বলেন, এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। প্রবাসীর ঘর ফাঁকা পেয়ে চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত রোববার একই এলাকার দুলা মেম্বারের নতুন বাড়ির খোরশেদের সাইকেল চুরি হয়েছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুদ্দিন ও অভিভাবক এম. জসিম উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করতে অপপ্রচার করে আসছে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করছে। অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য গত বছরের ২ ফেব্রুয়ারি স্থানীয় এসএম সাহাদাত হোসেন নামের এক ব্যক্তি মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুর রহিম, মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন ও প্রতিষ্ঠাতা সদস্য এস. এম. মোদ্দাচ্ছেরের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের করেন।

বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং-এর নামে পাড়ার নামকরণের দাবি সিএইচটি সম্প্রীতি জোটের।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


​পার্বত্য চট্টগ্রামের অবাঙ্গালি জাতির প্রখ্যাত ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং বীর বিক্রমের অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে পাড়ার নামকরণের দাবি জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জোরালো দাবি উত্থাপন করেন।

​ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পার্বত্য অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোর যে বীরত্বগাথা রয়েছে, তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইউ কে চিং বীর বিক্রম। দেশের জন্য তাঁর আত্মত্যাগ এবং সাহসিকতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি মনে করেন, তাঁর নামে একটি পাড়ার নামকরণ করা হলে তা কেবল তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানোই হবে না, বরং এই অঞ্চলের মানুষের মধ্যে দেশপ্রেম এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

​ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আরও উল্লেখ করেন যে, সিএইচটি সম্প্রীতি জোট সবসময় পাহাড়ের উন্নয়নের পাশাপাশি এখানকার বীর সন্তানদের মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। ইউ কে চিং-এর নামে নামকরণের এই দাবি এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবি হিসেবেও তিনি উল্লেখ করেন।​পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ