আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

চেক প্রতারণার মামলায় গ্রেফতার সাবেক পৌর মেয়র কারাগারে

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭৮) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় বাঁশখালী পৌরসভা লক্ষী স্কয়ার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার পুলিশ তাঁকে আদালতে প্রেরণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত বছর জামাল উদ্দিন নামের একজন বাদী হয়ে সেলিমুল হক চৌধুরী বিরুদ্ধে ৭ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলা করেন। একই সাথে বৈলছড়ী এলাকার মহিউদ্দিন বাদী হয়ে পৃথক পৃথক ২টি ৪ লক্ষ টাকার মামলায় তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেন।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বলেন, চেক প্রতারণার মামলায় বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তাকে ৩ টি পৃথক পৃথক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ চেক পরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ,পি,পি) এড. জুবেদ মাহমুদ চৌধুরী বলেন, ৩ টি চেক প্রতারণা মামলায় সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই তিনটি মামলায় আদালত তাকে হাজতে প্রেরণ করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কেন্দুয়ায় ভোট কেন্দ্রে আগুন, নাশকাতার চেষ্টা ব্যর্থ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে উপজেলার বীরমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গভীর রাতে একদল দুর্বৃত্ত জানালা দিয়ে ডিজেল ভেজানো চটের বস্তা ভেতরে ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। তবে কক্ষের ভেতর আসবাবপত্র কম থাকায় এবং আগুন দ্রুত ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যালয়ের মেঝেও দেয়ালের কিছু অংশে পোড়া দাগ লক্ষ্য করা গেছে।

ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, এটি কোনো ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা নয়, বরং একটি ভোট কক্ষ বা ভবনে আগুন দেওয়ার চেষ্টা ছিল।

তিনি উল্লেখ করেন, বীরমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট তিনটি ভবন রয়েছে। এরমধ্যে যে দুটি ভবন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো অক্ষত আছে। দুর্বৃত্তরা এমন একটি ভবনের কক্ষে আগুন দেওয়ার চেষ্টা করেছে যা মূলত ভোটকেন্দ্রের অন্তর্ভুক্ত নয়।

ওসি আরও জানান, রাতের ডিউটি শেষে গ্রাম পুলিশ চলে যাওয়ার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। তবে নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিদ্যালয় প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনের আগে জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এ ধরণের অপচেষ্টা চালানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রেস সচিবের ব্যাংক ব্যালেন্স বেড়েছে ৯ লাখ টাকা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিজের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ