স্মাট বাংলাদেশ গঠনে সূর্যগিরি আশ্রম মানবসেবা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে-উপজেলা চেয়ারম্যান, ফটিকছড়ি

বরুণ আচায্য বলাই

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা ও কমিটি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা ও কমিটি নবায়ন ২০২৪ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরন, সেলাই প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষনার্থীদের সনদ বিতরন ও বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪ ফটিকছড়ির হাইদচকিয়ায় সূর্যগিরি আশ্রমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজিম উদ্দীন মুহুরী, টিটু চৌধুরীর সভাপতিত্বে এবং আশ্রম অধ্যক্ষ লায়ন ডাঃ বরুন কুমার আচার্য্য মহোদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসীম উদ্দীন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক জনাব মাস্টার কবির আহম্মদ, সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন, মাস্টার খোরশেদ আলম, সদস্য মোহাম্মদ আইয়ুব,উন্মুল আশেকীন মা মনোয়ারা বেগম(র:) এতিমকানা ও হেফজখানার হেড মওলানা হাফেজ আবুল কালাম, চট্টগ্রাম মেট্রোর যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ী সেন গুপ্তা, প্রভাত যুব নারী সংগঠনের প্রশিক্ষক জনাবা নূরী আসমা, জেসমিন মাহমুদ, ফটিকছড়ি যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, লায়ন্স ক্লাব চিটাগং এর সভাপতি লায়ন ইন্জিনিয়ার জাবেদ আবছার, সাবেক সহ সবাপতি লায়ন মোহাম্মদ গাজী আবু জাফর, লায়ন জানে আলম, লায়ন সেলিম সিকদার, লায়ন কামরুন নাহার, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম টিপু, উপজেলা আওয়ামীলীগ সদস্য এম এ মুছা। স্বগত বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উপদেষ্টা বাবু গৌরাঙ্গ দত্ত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের সভাপতি বাবু বিপ্লব চৌধুরী কাঞ্চন। প্রধান অতিথি বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য মানব ও সামাজিক উন্ময়নে যে মহাপরিকল্পনা গ্রহন করেছেন তার সাথে সামঞ্জস্য রেখে সূর্যগিরি আশ্রম মানবসেবা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম:) মানবসেবা কার্যক্রমের যে মিশন শুরু করেছেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখা সেইভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করে তাঁহার মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু তরুন কুমার আচার্য্য, সুজন শীল, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, সমীর কান্তি দাশ, শংকর দাশ, শিমুল পাল, অভি বসু মল্লিক, ডাঃ উজ্জল কুমার শীল, মানিক বড়ুয়া, ঝুমার সর্দার ১, ঝুমুর সর্দার ২, শিবু ভট্টাচার্য, শিমুল ভট্টাচার্য, প্রবোধ পাল, নিপু পাল, মৃদুল দে, ঝুন্টু শীল, সজীব শীল, নিলু দাশ, তপন দাশ, সোনারাম আচার্য্য, কুমার রতন আচার্য্য, মহিলা সম্পাদিকা, অর্চ্চনা রাণী আচার্য্য, শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী, মৌসুমি চৌধুরী, জয়া গুহ, লুনা বিশ্বাস, রূপনা আচার্য্য, মুন্নী দাশ, সীমা দাশ, অগ্নিলা শর্মা দিয়া, অদিতি দাশ, রূপনা রাণী আচার্য্য, আনু বড়ুয়া, সুমা সর্দার নমিতা দাশসহ আরো অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, গুণী ব্যাক্তি উপস্থিত ছিলেন। সবশেষে জনাব নাছির উদ্দীন কাওয়ালের মাইজভাণ্ডারী মরমী সঙ্গীতের জলসার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফাতেহা শরীফ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ছালেহ আহম্মদ আনসারী। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে নাঙ্গলমোড়া শামছুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ জসিমউদ্দিন আল-কাদেরী, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর আলম, নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সেলিম হাসান, অভিভাবক সদস্য তাজুল ইসলাম হৃদয় ও নেজামুল হকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সত্যজিত বড়ুয়া, সিনিয়র শিক্ষক নুরুল আবছার, ইব্রাহিম ও হারুন রশিদসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, ইনসাফ, মানবতা, ক্ষমা, সহনশীলতা ও মহানুভবতার অনন্য দৃষ্টান্ত।তিনি বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। অসহায়, দরিদ্র, বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই মহানবী (সা.)-এর প্রতি প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে সততা, ধৈর্য, আত্মত্যাগ, পরমতসহিষ্ণুতা, দয়া ও ক্ষমার শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক, হিংসা ও বিভেদ দূর করে মহানবী (সা.)-এর আদর্শে শান্তিপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।


আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ