বান্দারবান:

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পার্বত্য জেলা বান্দরবানের প্রত্যান্ত অঞ্চলের অবস্থিত আর্য গুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারে রহস্যজনক মৃত্যুবরন করছেন বাংলাদেশী বৌদ্ধদের ধর্মীয় গুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে বাংলাদেশের স্বনামধন্য সবচেয়ে বড় ধুতাঙ্গ সাধক ড. এফ.দীপংকর মহাথেরো (ধুতাঙ্গ ভান্তে)

আজ শনিবার (১৩ জুলাই ২৪) সকালে বৌদ্ধ বিহারের ভেতর থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে। বান্দরবানের কালাঘাটা এলাকার গোদার পাড়ের আর্য ভ্রান্ত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধুতাঙ্গ ভান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু রহস্যজনক। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ওই বিহারের ভিক্ষুরা বলছেন, কয়েকদিন থেকে ধুতাঙ্গ ভান্তেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে এখনও বিষয়টি জানা যায় নি।

বান্দরবানের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত দাশ জানান, বৌদ্ধ ভিক্ষু ধুতাঙ্গ ভান্তে খুব ভোরে ঘুম থেকে উঠেন। কিন্তু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পাওয়ায় বিহারে অবস্থানকারী অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা তার কক্ষে গিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। বৌদ্ধ ভিক্ষু ওই বিহারে একটি গুহার মধ্যে একাই থাকতেন। তবে ওই অংশে পিছন দিক দিয়ে লোকজন ঢুকতে পারে এমন কথাও জানিয়েছে সেখানকার লোকজন।

বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, গলায় রশি দেয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। পা মাটিতে লাগানো অবস্থায় থাকায় তাকে হত্যা করা হতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে বৌদ্ধ ভিক্ষুকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল একটি মহল।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য পাহাড়ী যুবকদের মদ জুয়া ও সন্ত্রাসী কার্যক্রম ছাড়তে প্রতিনিয়ত ধর্মীয় বাণী শুনাতেন প্রয়াত ভিক্ষু ড.এফ দীপঙ্কর মহাথের এতে সাড়াও পান তিনি, তাতে ক্ষিপ্ত হয়ে পাহাড়ের সন্ত্রাসী সংগঠনের নেতারা বেশ কবার এলাকা ছাড়ার তাগাদা দেন ভান্তেকে, নচেৎ প্রানে মারার হুমকি দেন বলে জানা গেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফেনীর পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী অনুষ্ঠান বুধবার থেকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়ীস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী সঙ্গীয় সূচি অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের
সাবির্ক সহযোগিতায় অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ৫ আগষ্ট বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন ও শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং অধিবাসকৃত্য,

৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণ প্রতিষ্ঠা, সকাল ১১ টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২ টায় ভোগরাগ ও আরতি, দুপুর ১ টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া সন্ধ্যা ৬ টায় শত প্রদীপ প্রজ্বলন করা হবে। উক্ত অনুষ্ঠানমালায় আপনি/আপনারা সবান্ধবে সানুগ্রহে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি পাল এক বিবৃতিতে অনুরোধ করেছেন।

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি উদ্যোগ নেয়া হয়েছে । দুবাইয়ে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।রোববার ২ আগস্ট রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন-সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন—বিষয়টি আমরা জেনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল’ফার্ম নিয়োগ করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ