আজঃ বুধবার ৬ মে, ২০২৬

১০ টাকার ট্রেনের টিকেট ১৫ টাকায় বিক্রি! প্রতিবাদ করতেই বুকিং সহকারীর বাজে আচরণ

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ট্রেনের টিকেটের গায়ে লেখা ১০ টাকা ভাড়া রাখছে ১৫ টাকা। প্রতিবাদ করলে যাত্রীদের সাথে করছেন ধমকা-ধমকি ও বাজে আচরণ। এই অভিযোগ উঠেছে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের বুকিং সহকারি মোঃ সুমন মিয়ার বিরুদ্ধে।
শুক্রবার (১২ জুলাই) বিকেলে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের বুকিং সহকারী মোঃ সুমন মিয়া ট্রেনের এক যাত্রীর সঙ্গে এমন বাজে আচরণ করেন।
প্রত্যেক ট্রেনের টিকেট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হয় বলে এলাকাবাসী ও যাত্রীরা অভিযোগ করেছেন। কেউ কিছু বলতে গেলে বা প্রতিবাদ করলেই বুকিং সহকারিরা এমন আচরণ হরহামেশাই করছেন বলেও অভিযোগ তুলেছেন অনেকে। এলাকাবাসী আরও অভিযোগ তুলেছেন যে, বুকিং সহকারিদের সহযোগিতায় বেশির ভাগ আন্তঃনগর ট্রেনের টিকেট কালোবাজারিদের হাতে চলে যায়।
বুকিং সহকারীর এমন আচরণের সময় টিকেট নিতে আসা যাত্রী ঘটনাটির ভিডিও ধারণ করেছেন। তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ধারণকৃত ভিডিও থেকে জানা গেছে, ২য় শ্রেণির সাধারণ ট্রেনে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে জারিয়া-জাঞ্জাইল যাওয়ার ভাড়া হচ্ছে ১০ টাকা কিন্তু বুকিং সহকারী সেই টিকেট বিক্রি করছেন ১৫ টাকা। ৫ টাকা কেন বেশি রাখছেন এটা জিজ্ঞেস করতেই তিনি যাত্রীর সাথে খারাপ আচরণ করা শুরু করেন।
বুকিং সহকারী মোঃ সুমন মিয়া ওই সময় বলেন, টিকেটের দাম ১৫ টাকাই। আপনি কোত্থেকে আইছেন। কিসের কাগজে লিখে দিবো ? আপনার পরিচয়ের খেতা পুড়ি। আপনার কিসের পরিচয় ? আপনি কোন জায়গার ওবায়দুল কাদের ?
অভিযোগকারী ট্রেনযাত্রী আব্দুর রাকিব সোহাগ জানান, আমি বিকেলে গৌরীপুর স্টেশন থেকে জারিয়া যাওয়ার জন্য টিকেট নিই। ওই সময় আমার কাছ থেকে টিকেটের দাম নেয়া হয় ১৫ টাকা কিন্তু টিকেটের গায়ে লেখা আছে ১০টাকা। কেন বেশি নিচ্ছে জানতে চাইলে বুকিং সহকারী মোঃ সুমন মিয়া আমার সাথে বাজে আচরণ করে, এমনকি সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকেও কটাক্ষ করতে ছাড়েনি। এভাবেই প্রত্যেক যাত্রীর সাথেই খারাপ আচরণ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টিকেট কাউন্টার যাত্রীরা রাত সাড়ে ৯টায় গৌরীপুর স্টেশন থেকে পূর্বধলা ট্রেনের টিকেট বিক্রি করছেন ১০ টাকায়। টিকেটের গায়ে লেখা ৭ টাকা।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ সুমন মিয়াকে মোবাইল ফোনে (০১৭১৭৩২৫৪৫৬) এই নাম্বারে কল দিলে তিনি রিসিভ না করে কেটে দেন।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মোঃ শফিকুল ইসলাম বলেন, গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে জারিয়া ঝাঞ্জাইল এর ভাড়া ১০ টাকা। টিকেট বেশি দামে বিক্রি করে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরো ৫৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে এলো ২ জাহাজ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরো ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে দুটি জাহাজ। শনিবার চীন ও ভারত থেকে আসা এসব জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি আমদানি করা হয়েছিল।মে মাসেও ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

প্রাইড শিপিং লাইনের তথ্যমতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে গত শুক্রবার বিকাল ৩টায় বহির্নোঙরে পৌঁছে। শনিবার ভোরে আরো ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে কুতুবদিয়া এঙ্করেজে ভিড়েছে। প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ডলফিন জেটিতে বর্তমানে দুটি জাহাজ আছে এবং বহির্নোঙরে অপেক্ষমান আছে আরো দুইটি। একটি জাহাজ থেকে লাইটারিং চলমান আছে। নতুন আরো দুইটি জাহাজ আসায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ