অবৈধ বিয়ের মামলায় খালাস ইমরান খান।। তবে কারামুক্তি নিয়ে ধোঁয়াশা

বিশেষ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইদ্দত চলাকালীন বিয়ে করে ইসলামি আইন ভাঙ্গার অভিযোগে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে। এই রায়ের পরে বুশরা বিবি জেল থেকে ছাড়া পাবেন, তবে ইমরান খানকে এখনই ছাড়া হবে কী না, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।
ইদ্দত চলাকালীন বুশরা বিবি আর ইমরান খানের বিয়ে হয়েছিল, যা ইসলামি আইনের পরিপন্থী, এই অভিযোগে মামলা করেছিলেন বুশরা বিবির প্রাক্তন স্বামী খাওয়ার মানিকা। সেই মামলায় এ বছর ফেব্রুয়ারি মাসে ইসলামাবাদের একটি সিভিল আদালত ইমরান খান ও তার স্ত্রীকে অবৈধ বিয়ের অভিযোগে সাত বছর করে কারাদণ্ড এবং পাঁচ লক্ষ টাকা করে জরিমানা দিয়েছিল।

জানা যায়,অতিরিক্ত সেশনস জজ মুহম্মদ আফজল মাজুকা শনিবার তার আদেশে জানান যে, অন্য কোনও মামলায় যদি অভিযুক্ত না হয়ে থাকেন এই দম্পতি, তাহলে তাদের মুক্তি দিতে কোনও বাধা নেই। আদালতের নির্দেশ আদিয়ালা জেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৬

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যারমধ্যে ১১ জন বেসামরিক সাধারণ মানুষ। আর বাকি পাঁচজন পুলিশ সদস্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ