আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

জাতীয়:

কোটাকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

ঢাকা অফিস:

চাকরির খবর:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোটাবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে পাঁয়তারা চালাচ্ছে বিএনপি — এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৪ জুলাই) দুপুরে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কোটাবিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। সরকার এই আন্দোলনকে রাজনৈতিকভাবে কেনো মোকাবেলা করবে? এই আন্দোলন নিয়ে বিএনপিসহ একটি চিহ্নিত মহল অপকৌশল ও ষড়যন্ত্র করছে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে সরকারের কিছু করার নেই। চূড়ান্ত শুনানিতে আদালত সবার বক্তব্য শুনে রায় দেবেন। এ সময় জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে আন্দোলনকারীদের প্রতি আহ্বানও জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা ছেড়েছেন  প্রধানমন্ত্রী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়েছে-  সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 সফরসূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে  তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে।

জেলা পরিষদের ৪২ প্রশাসক নিযুক্ত। 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) নিয়োগ দেওয়া পর  প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ