আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

বহিবিশ্ব:

ট্রাম্প হত্যাচেষ্টায় ব্যবহার হয়েছিল এআর-১৫ রাইফেল

বহিবিশ্ব নিউজ ডেস্ক:

আমেরিকা নির্বাচন:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পেনসিলভেনিয়ায় একটি প্রচার সমাবেশে বন্দুক হামলায় গুলিবিদ্ধ হন। ওই হামলায় তিনি গুলিবিদ্ধ হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

দেশটির সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ সময় হামলাকারী নিহত এবং অন্য দুইজন গুরুতর আহত হয়েছেন।

টমাস ম্যাথিউ ক্রুক নামে ২০ বছর বয়সী এক যুবককে হামলাকারী হিসেবে সনাক্ত করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। তাকে ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে। ওই যুবকের এ হামলার উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।

ইউএসএ টুডে জানিয়েছে, হামলাকারী যুবক এআর-১৫ মডেলের একটি রাইফেল ট্রাম্প হত্যার চেষ্টায় ব্যবহার করেছেন।

সিএনএন রোববার জানিয়েছে, হামলায় ক্রুকসের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি সনাক্ত করা হয়েছে।

নর্থইস্টার্ন ইউনিভার্সিটি তথ্যানুসারে, এআর-১৫ রাইফেল একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। অস্ত্রটি ব্যবহারের সময় শ্যুটারকে ট্রিগার টেনে ফায়ার করতে হয়, কিন্তু পরবর্তী রাউন্ডটি স্বয়ংক্রিয়ভাবে চেম্বারে লোড হয়ে যায়। আর্মালাইট দ্বারা নির্মিত অস্ত্রটি ২০০৪ সালে অ্যাসল্ট অস্ত্র নিষেধাজ্ঞার অবসানের পর আমেরিকায় ব্যাপক জনপ্রিয় আগ্নেয়াস্ত্র হয়ে ওঠে।

ওয়াশিংটন পোস্টের তথ্যানুসারে, ২০২৩ সালে ২০ জনের মধ্যে ১ জন মার্কিন প্রাপ্তবয়স্ক এআর-১৫ আগ্নেয়াস্ত্রের মালিক ছিলেন। আমেরিকায় ১৭টি ভয়াবহ বন্দুক হামলার ঘটনার মধ্যে অন্তত ১০টিতে এ অস্ত্র ব্যবহার করা হয়েছিল।

জনপ্রিয় কল অব ডিউটি ​​ফ্র্যাঞ্চাইজিসহ ভিডিও গেমস এবং মিডিয়াতে এ রাইফেলের ব্যবহার দেখা যায়।

বন্দুক পর্যালোচনা সাইটগুলোর একটি সমীক্ষা অনুসারে, এআর-১৫ রাইফেল ব্যবহারকারী শ্যুটার ৪০০-৬০০ গজের মধ্যে তার টার্গেটকে অনায়াসে গুলিবিদ্ধ করতে সক্ষম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যখন ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের  যুদ্ধ

চলছে, ঠিক তখনই এঘোষণা দেয়া হলো।

 আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

ইইউ কাউন্সিল জানিয়েছে-  ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।এই নতুন নিষেধাজ্ঞার   তালিকায় ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে•।

খবর আলজাজিরার।

[email protected]

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ