আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে আবারও ডিও চক্রের কারসাজি এলাচের কেজি ৩৬শ’ টাকা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে সপ্তাহ খানেক আগেও ২৯শ’ থেকে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছিল মসলাজাত পণ্যটি।তবে আবারও ডিও চক্রের কারসাজিতে সপ্তাহেরও কম সময়ে এলাচের দাম বেড়ে গেছে ৫-৬শ টাকা পর্যন্ত।ডিও (সরবরাহ আদেশ) চক্রে চার হাজার ছাড়িয়ে যাওয়া এলাচের দাম প্রায় হাজার টাকা কমে যায় কোরবানির ঈদের পর। কিন্তু গতকাল খাতুনগঞ্জে ৩৫শ থেকে ৩৬শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
হঠাৎ এলাচের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, এলাচের দাম হাজারের মত কমেছিল, এখন সেটা ৩৫শ থেকে ৩৬শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা মূলত সোনা মিয়া মার্কেট থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এর পেছনে রয়েছেন ডিও ব্যবসায়ীরা। চক্রে দুই শতাধিক ব্যবসায়ী রয়েছেন। তবে মূলে আছে একাধিক শীর্ষ ব্যবসায়ী।
ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় বৃদ্ধি পায় ডিও বেচাকেনা। বাড়তি লাভের আশায় ব্যবসায়ীরা এলাচসহ নানা মসলাজাত পণ্য মজুত করতে শুরু করেন। এতে চার হাজার টাকা ছাড়িয়ে যায় এলাচের দাম। সেসময় ৪ হাজার ৫০ থেকে ৪ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়।
ডিও চক্রে এলাচের দাম বাড়লেও প্রকৃত দামেই পণ্যটি বিক্রির কথা বলছেন খাতুনগঞ্জে এলাচের অন্যতম বড় আমদানিকারক ও বাংলাদেশ গরম মসলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি অমর কান্তি বণিক। তিনি বলেন, দাম বাড়ছে সোনা মিয়া মার্কেট থেকে, সেখানে খোঁজ নিলে আসল কারণ জানা যাবে। এখন কেউ ৩৭শ বলতেছে, কেউ ৩৮শ, তবে আমি সেসবে মাথা দিচ্ছি না। আমি সেসব কেনাবেচা বন্ধ রাখছি। আমার কাছে যা আছে, আমি ২৮শ ৪০ টাকা কেজিতে বিক্রি করেছি।
এই বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, চাহিদা নেই, দাম বাড়ার কোনো কারণও নেই। কিন্তু ভোগ্যপণ্যের বাজার ব্যবসায়ীরা মর্জিমাফিক নিয়ন্ত্রণ করেন। অনেকে নানা আইন-কানুনের কথা বলেন, তবে বাস্তবতা ভিন্ন। এখানে কারও তদারকি নেই।
গেল সপ্তাহের শুরুতে খাতুনগঞ্জে সবচেয়ে ভালো মানের এলাচ ২৯শ’ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হয়েছিল বলে জানান চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন।
এদিকে কোরবানির ঠিক আগে নূর ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন এলাচসহ কয়েকটি পণ্যের ডিও বিক্রির পর পণ্য সরবরাহ না করে প্রায় ৭৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান। এরপর ধস নামে ডিও ব্যবসায়। আর্থিক জালিয়াতির পর প্রায় শূন্যের কোটায় নেমে আসে মসলা বেচাকেনা। ঈদের পর এরসঙ্গে যোগ হয় জুন ক্লোজিংয়ে ব্যবসায়ীদের বিভিন্ন পক্ষের দেনা-পাওনা মিটিয়ে দেওয়ার প্রবণতা। এতে বড় দরপতন ঘটে পণ্যটির। দাম কমে যায় হাজার টাকার বেশি। কয়েক দফায় হাজার থেকে এক হাজার ৭০ পর্যন্ত টাকা কমে যায় দাম। তবে জুন ক্লোজিংয়ের পর ফের দৌড়ঝাঁপ শুরু করেন ডিও ব্যবসায়ীরা। তাদের তৎপরতায় চাহিদা না থাকার পরও পণ্যটির দাম বেড়ে যায় ৫-৬শ টাকা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ