অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে

জনগণের নির্বিঘ্নে চলাচলের যারা ক্ষতি করেছে, তাদের বিচার এদেশের জনগণ-প্রধামন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন -কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে বেছে বেছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা দানবীয় কায়দায় ধ্বংস করা হয়েছে, তা চোখে না দেখলে যায় না। যেসব স্থাপনা মানুষের জীবনযাত্রা সহজ করেছে, সেগুলো ধ্বংস করা হয়েছে। আজ মিরপুর -১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে দেশবাসীর উদ্দেশ্যে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সারাদেশে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য দেশবাসীর কাছে বিচার চেয়েছেন। তিনি বলেন – আমি এই অপরাধীদের বিচার চাই জনগণের কাছে। এই ধ্বংস

লীলার বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই। স্টেশনের ভিতরে ডিজিটাল ইলেকট্রনিক সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। কতদিনে ঠিক হবে কষ্টে গড়া মেট্রোরেল।
মিরপুর- ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এই মেট্রোরেলে সরকারের মন্ত্রী, এমপি, কিংবা সরকারি পদস্থ কর্মকর্তারাই শুধু যাতায়াত করবেন না, যাতায়াত করবেন সাধারন জনগণও।জনগণের এই সুবিধা যারা নষ্ট করল, দেশের সম্পদ নষ্ট করল, তাদের বিচার জনগণ করতে হবে।
মেট্রোরেল করতে যে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে। নির্ধারিত সময়ের পূর্বেই মেট্রোরেল করতে সক্ষম হয়েছি। অফিসগামী মানুষের কষ্ট লাঘব হয়েছে। গত ১৭ জুলাই থেকে যে ধ্বংসযজ্ঞ করা হলো, কাদের কল্যাণে এসব করা হলো? এ প্রশ্ন রাখছি আপনাদের কাছে। এখন আপনাদের সেই আগের মত কষ্ট করে ট্রাফিক জামে পড়ে যাতায়াত করতে হবে। তারা শুধু স্থাপনাগুলো ধ্বংস করেনি, ব্যাপক লুটপাট চালিয়েছে। আধুনিক এ গণপরিবহনের সিসি ক্যামেরা এলইডি মনিটর, টিকিট কাটার মেশিন সহ সব মূল্যবান জিনিসগুলো লুটপাট হয়েছে। আগে বাংলাদেশের মানুষকে ভিক্ষুকের জাতি হিসেবে মনে করত বিদেশীরা
।এখন দেশের এসব অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ যে কোন দেশে মর্যাদা পাচ্ছে।
আমি কোটা আন্দোলনকারীসহ সকলকে ধৈর্য ধারণ করতে বলেছিলাম। কিন্তু আমাদের শিক্ষার্থীরা ধৈর্য্য ধারণ না করে আন্দোলনে নেমেছিল। তাদের আন্দোলনের ওপর ভর করে দুষ্কৃতকারীরা দেশের ব্যাপক ক্ষতি করেছে।শেষ পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি হয়েছে আদালতের মাধ্যমে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কোটা সংস্কারের জন্য আপিল করা হয়েছিল।
এই মেট্রোরেল করতে অনেক কষ্ট করেছি। তিনি বলেন জনগণের নির্বিঘ্নে চলাচলের যারা ক্ষতি করেছে, তাদের বিচার এদেশের জনগণ করতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আমরা সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যারা গণহত্যা চালিয়েছে, দীর্ঘ ১৬ বছর আলেম-ওলামাদের রক্ত নিয়েছে এবং মসজিদকে রক্তাক্ত করেছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে এসব কথা বলেন তিনি। জুমার নামাজ আদায়ের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।দুদিনব্যাপী এ দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসলামবিদ্বেষী শক্তির হাত থেকে মুক্ত হয়েছি। বিগত ১৬-১৭ বছরে প্রায় তিন হাজার মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আমিও তাদের একজন ছিলাম। মানুষ বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। আমরা সেই হারানো সম্মান পুনরুদ্ধার করতে চাই।

তিনি বলেন, ধর্মের নাম বিক্রি করে যারা রাজনীতি করছে, তাদের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা শুধু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ইসলামের মূলনীতি অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি প্রতিষ্ঠার কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এ দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখানে আমাদের সবার দায়িত্ব রয়েছে। দেশের মানুষের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কখনো ম্লান হতে দিতে চাই না।জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি রয়েছে। এর পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার নীতি থেকে দেশকে বের করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রের পূর্ববর্তী নীতিগুলোর পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার নীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনরায় ধারণ করব।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যায়, অবিচার, দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশের মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছে। এমনকি খালেদা জিয়ার মতো একজন মানুষকেও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকতে হবে। একেকজনের একেক রকম আদর্শিক রাজনীতি থাকতে পারে। কিন্তু একটি বিষয়ে আমরা একমত যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, দীর্ঘ ১৬ বছর আলেম-ওলামাদের রক্ত নিয়েছে এবং মসজিদকে রক্তাক্ত করেছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না।

বাংলাদেশ কোস্ট গার্ডের মোট ৫টি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ কোস্ট গার্ডের মোট ৫টি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার যার মধ্যে একটি জাহাজে ‘জয় বাংলা’ এবং বাকি চারটি ছিল জাতীয় চার নেতার নামে। বৃহস্পতিবার ৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে, বাংলাদেশ কোস্ট গার্ডের ৫টি জাহাজের আগের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। জাহাজগুলোর মধ্যে বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’ বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামারুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ