আজঃ বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে হাতির আক্রমণ শিকার , চার কৃষক

এম মনির চৌধুরী রানা বোয়ালখালী প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে চারজন কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত শামসুল আলমের ছেলে মো. শওকত হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের মৃত ঝুনুরাম দের ছেলে বিধান দে (৫২), একই এলাকার মৃত নেপাল দের ছেলে অমল দে (৪৮) ও মৃত অনিল চক্রবর্তীর ছেলে লিটন চক্রবর্তী (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় থেকে নামার সময় পেছন থেকে হঠাৎ বন্য হাতি আক্রমণ করে বসে কৃষকদের উপর। এর মধ্য থেকে একজন পালিয়ে স্থানীয়দের খবর দিলে তারা গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল রেফার করা হয়েছে বলে জানান জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত হোসাইন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শেরপুর-৩ আসন জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

চট্টগ্রামের হালদা থেকে ২৭ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে ২৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উত্তর মাদার্শা ইউনিয়নস্থ রামদাস মুন্সীর হাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা একটি মৃত ডলফিন ভাসতে দেখে। পরে নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলামগীর মদুনাঘাট এলাকার দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি উদ্ধার করেন।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শওকত আলী মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করে জানান, উদ্ধার করা ডলফিনটির ওজন আনুমানিক দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ ১ ফিট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং আনুমানিক বয়স ২-৩ বছর হতে পারে। ৩-৪ দিন আগে এটি জালে আটকে পড়ে বা শক্ত বস্তুর সাথে আঘাত পেয়ে এর মৃত্যু হতে পারে। ইতিমধ্যে শরীরে পচন ধরে গেছে তবে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি জানান, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জালের কারণে হালদা নদীতে ডলফিন বা শুশুকের মৃত্যুর পরিমাণ বাড়ছে। এটা হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি। উদ্ধার করা মৃত ডলফিনটি হালদাপাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ