আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

অবশেষে আনেয়ারা থানার ওসি সোহেল আহম্মেদের বদলি

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের জেলার আনোয়ারা থানার বিতর্কিত ওসি সোহেল আহম্মেদের বিদায় হলো। তিনি গত বছর আনোয়ারা থানায় যোগদানের পর থেকে আনোয়ারা জুড়ে মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বেড়েছে খুন, প্রতিনিয়ত চুরি, ডাকাতি, জুয়াসহ সকল অপরাধের পুনরাবৃত্তি। তার সহযোগী হিসেবে বিভিন্ন জায়গা হতে মাসোহারা নিতে কাজ করতেন ওসি মহিউদ্দিন (তদন্ত) ও বন্দর রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এস আই সোলায়মান। সোহেল আহম্মেদ গত ২০২৩ সালের জুলাই মাসে যোগদানের পর থেকে আনোয়ারা থানা ও বন্দর পুলিশ ফাঁড়িকে বানিয়েছেন শালিসি বাজার। প্রতিদিন শালিসের নামে বৈঠক বসিয়ে হাতিয়ে নিতো সেবা প্রার্থীদের কাজ থেকে হাজার হাজার টাকা। এই শালিসি বৈঠক ও বিভিন্ন অপরাধমূলক জায়গা হতে মাসোহারা নিয়ে একই কর্মস্থলে দীর্ঘ দিন থেকে আঙ্গুল ফুলে কলা কাজ হয়ে গেছেন বন্দর পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ সোলায়মান। কিছুদিন আগে এসআই সোলায়মানের যোগসাজশে পারকী এলাকা হতে একশ নব্বই বোতল বিদেশী মদ আটক করলে ও ওসি ও এসআই সোলায়মান মূল হোতাদের টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে শুধুমাত্র গাড়ীর ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়। বৈরাগ গ্রামে বিভিন্ন জুয়া থেকে মাসোহারা নেন এসআই সোলায়মান। তার বিরুদ্ধে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বরাররে লিখিত অভিযোগ ও দিয়েছে একাধিক ভুক্তভোগীরা। ওসি সোহেল আহম্মেদ বিভিন্ন নিরাপরাধ ব্যক্তিদের ধরে নিয়ে জামাত বিএনপি ট্যাগ দিয়ে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ও রয়েছে। ওসি সোহেল আহম্মেদের আমলে ভূমিদূস্যরা ছিল খুবই বেপরোয়া। তিনি বিভিন্ন সময় অভিযোগ নিয়ে আসামীদের থেকে মোটা অংকের টাকা নিয়ে আসামীদের সুযোগ দিতো অবাধে। আনোয়ারার সচেতন মহলের দাবি ওসি সোহেল আহম্মেদ বিদায় হলেও ওসি তদন্ত মহিউদ্দিন ও বন্দর রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোলায়মানের বিদায় যেন দ্রুত সময়ে হয়। তাদের ছত্রছায়ায় চলে নানান ধরণের অপকর্ম। বর্তমানে আনোয়ারা থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোল্লা জাকির হোসেন। তিনি গাজীপুর জেলায় এতোদিন কর্মরত ছিলেন। আর বিতর্কিত ওসি সোহেল আহম্মেদকে খাগড়াছড়ি পুলিশ লাইনে বদলি করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ