আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

পুলিশ বক্স ও সড়কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা লক্ষ্য করে ছোড়া হয় ঢিল

চট্টগ্রামের নিউমার্কেট মোড় দখল করে বিক্ষোভ, পুলিশ নীরব মোড়ে মোড়ে আ.লীগের শান্তি সমাবেশ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েক হাজার আন্দোলনকারী, যাদের মধ্যে কিশোর-তরুণের সংখ্যা বেশি। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিপুল জনসমাগমের কারণে নিউমার্কেটের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কার্যত আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে যায়্ গতকাল শনিবার বিকেল ৩টা থেকে নগরীর নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। আধাঘণ্টার মধ্যেই হাজারো মানুষের সমাগম ঘটে। জমায়েত থেকে মুহুর্মুহু স্লোগান উঠছে। বিক্ষোভে উত্তাল হয়ে উঠে পুরো এলাকা। নিউমার্কেট মোড়ে বিক্ষোভস্থল থেকে ফুটপাতে পুলিশ বক্স ও সড়কে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।
সরেজমিনে দেখা গেছে, নগরীর জিপিও মোড়, সদরঘাট মোড়, স্টেশন রোড এবং আমতল মোড়ে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অবরুদ্ধ করে ফেলে। বিশেষ করে কোতোয়ালী, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, জুবিলী রোড এবং সিটি কলেজ অভিমুখী সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হন। এতে নিউমার্কেট অভিমুখী ব্যস্ত চার সড়কেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট।এদিকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে অবস্থান করলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। পুলিশ বলছে, সতর্ক অবস্থানে রয়েছে তারা। পরিস্থিতি বুঝেই নেবে ব্যবস্থা। বিকেল সাড়ে ৫ টায় এ রিপোর্ট রেখা পর্যন্ত এ চিত্র দেখা গেছে। বিক্ষোভস্থল থেকে পুলিশ বক্স ও সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে পুরো এলাকায় কোথাও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের সক্রিয় অবস্থান চোখে পড়েনি। সারাদেশে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ডাকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।
এদিকে নগরের লালখান বাজার মোড়, বহদ্দারহাট, দুই নম্বর গেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেট, আন্দরকিল্লাসহ বিভিন্ন মোড়ে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সমাবেশে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা দেশজুড়ে চলা নৈরাজ্যের প্রতিবাদ জানান। সমাবেশ থেকে দেশবিরোধী নানা অপতৎপরতায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা।
এদিকে মিউনিসিপাল স্কুলের সামনে থেকে শাহ আমানত মার্কেট পর্যন্ত সাংবাদিকদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তাড়িয়ে দিতে শুরু করেন আন্দোলনকারীদের কেউ কেউ। তবে সাংবাদিকরা এতে পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাননি। সাংবাদিকদের প্রতি ক্ষোভ থেকে এমন কাজ করছেন বলে মনে করছেন দায়িত্বপালনকারী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এর আগে সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য “সর্বাত্মক অসহযোগ” আন্দোলনের ঘোষণা রয়েছে আন্দোলনকারীদের।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ