আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ও জনগণের স্বার্থে এবং দেশের প্রয়েজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে। তিনি সেনাসদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন।

তার বক্তব্যে সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করেন। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যে কোনো পরিস্থিতিতে জনগণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কেও সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।ঐসময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডারসহ সব পদবির সেনাকর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যমুনায় ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যমুনায় ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়।

রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সহধর্মিণীসহ শুভেচ্ছা বিনিময়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার সহধর্মিনী ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে আইএসপিআর এর তথ্য মতে জানা যায়। রাষ্ট্রপ্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সেনাপ্রধানকে কোলাকুলিও করেছেন।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পরিবার পরিজনসহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব মো. সাগর হোসেন ফেইসবুকে দেখা যায়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ