আজঃ বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬

শহীদ ওমররে জানায়ায মানুষের ঢল

এম মনির চৌধুরী রানা বোয়ালখালী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া মো. ওমরের জানাযা নামায অনুষ্ঠিত হয়েছে। বুধবার আছরের নামাযের পর বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযা নামায অনুষ্ঠিত হয়। তাঁর জানাযা নামাযে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের বোয়ালখালী উপজেলার ছাত্র ও বিএনপির নেতা কর্মি ও জামায়াতের নেতা কর্মিরাসহ হাজারো মানুষ উপস্থিত হয়েছেন। জানাযা নামায শেষে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা উপজেলার ফুলতল নামক স্থানকে শহীদ ওমর চত্বর নাম ঘোষণা করার প্রস্তাব করলে উপস্থিত সবার সম্মতিক্রমে সেটি ‘শহীদ ওমর চত্বর’ নামকরণ করা হয়। তার জানাযা নামাযে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিনজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান,মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ,বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু,বোয়ালখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী,সদস্য সচিব ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান,পৌরসভা বিএনপি’র আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী,চানদগাঁও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভুইয়া, বোয়ালখালী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম সেলিম ও মেহেদী হাসান সুজন। এছাড়া আরো উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক, উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদ আলম,নায়েবে আমীর ডা. আবু নাছের পৌরসভার আমীর মো. হারুনসহ শতশত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্যার আশুতোষ সরকারি কলেজ এর সম্বনয়ক মো. সাকিল,নির্বাস বিন আমির,কাজী ইবনুর,সোয়েব রহমান,ওমর ফারুক,নয়ন উদ্দিন ,কলিমুল্লাহ,হেলাল উদ্দিন, আশরাফ,ফয়সাল উদ্দিন মাহি,শাহজাহান জুয়েল,ফাহিম,রাহি,তায়েফ,সাইফসহ শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন ওমরের জানাযা নামাযে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্যার আশুতোষ সরকারি কলেজ এর সম্বনয়ক মো. সাকিল বলেন গত ১৬ ই জুলাই আমার ডান চোখে মারাত্মক আহত হয়েছে। তারপরেও দমে যায়নি। বোয়ালখালী উপজেলা ছাত্রসমাজকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলমত নির্বিশেষে সবাই সুন্দর বাংলাদেশ গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়োজন। সবার মতামতের ভিত্তিতে মো. ওমরের নামকরণে ফুলতলকে শহীদ ওমর চত্বর ঘোষণা করা হলো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-১, আহত-৪

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেমাইক্রোবাস ও মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে ওই মহাসড়কের চুনতি ইউনিয়নের খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানোর পর দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়। একজন মৃত্যুর খবর পেয়েছি। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওমরাহ হজ পালন শেষে মাইক্রোবাসযোগে এক প্রবাসী ও তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগাহ নিজ বাড়িতে ফিরছিলেন। মাইক্রোবাসটি চুনতি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে পাশের বিলে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

১২৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাগর সারোয়ার ও মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ১২৫ বার তারিখ পেছাল। আলোচিত এ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।বুধবার (১ এপ্রিল) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই’র অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে হাজির হলেও প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এর আগে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আটজনকে আসামি করা হয়। বাকি আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদকে আসামি করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ