আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম চক্ষু হাসপাতালে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার পাহাড়তলীস্থ হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় আয়োজিত মানববন্ধনে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে হামলা ও উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং ট্রাস্টি, আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। মানববন্ধনে বলা হয়, মো.এম. এ. মালেক এর পুত্র মো. ওয়াহিদ মালেকের নেতৃত্বে ৩৫/৪০ জনের হামলাকারী হাসপাতাল ক্যাম্পাসে অধ্যাপক ডা. রবিউল হোসেনের বাসায় প্রবেশ করে হুইল চেয়ার থেকে টেনে তোলে ও শারীরিকভাবে হেনস্থা করে। তারা উনার স্ত্রীর বেড রুমে প্রবেশ করে তাঁর অসুস্থ’ স্ত্রীর গায়ে হাত তোলার পাশাপাশি ২টি মোবাইল সেট, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও (বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি বিএনএসবি)’র কার্যকরী কমিটির সদস্য রিয়াজ হোসেনের বাসায় হামলা করে তার স্ত্রী ও তার বাসায় মেহমানদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর এবং ছোট শিশুদের গায়েও হাত তোলে। এ সময় তারা রিয়াজ হোসেনকে হত্যার চেষ্টাকালে সে আত্মরক্ষার্থে একটি কক্ষে আত্নগোপন করে। পরবর্তীতে সন্ত্রাসীরা এ পরিবারের ৪টি মোবাইল সেট, ল্যাপটপ, তার স্ত্রীর স্বর্নালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীসহ সর্বস্তরের শত শত কর্মজীবিদের আয়োজিত এই মানববন্ধন থেকে হামলার তীব্র নিন্দার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এর আগে গত ৭ আগষ্ট বুধবার রাত আটটায় এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে ম্যানেজিং ট্রাস্টি, আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন, হাসপাতালের মেডিকেল ডিপরেক্টর ডা. রাজীব হোসেন, বিএনএসবি এর কার্যকরী কমিটির সদস্য রিয়াজ হোসেনেসহ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে হামলার বিবরণ ও হামলাকারীদের ক্যামরার ফুটেজ প্রদর্শন করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ