রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সভা ও বিক্ষোভ

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি সন্ত্রাস,চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সভা ও বিক্ষোভ করেছে। গতকাল ১০আগষ্ট শনিবার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হামিদুল হক খাঁন।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিজিএমই’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, বিএনপি নেতা আব্দুল হালিম, আব্দুল জলিল, রমজান হোসেন, আলী হোসেন, যুবদল নেতা মোশাররফ হোসেন, এডভোকেট আমিরুল ইসলাম ইমন, তারিকুল ইসলাম বিপুল, আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, জজ মিয়া, মশিউর রহমান টিপু,কাঞ্চন পৌরসভার সাবেক কাউন্সিলর মহিবুর রহমান, আব্দুল মান্নান পারভেজ, সাদ্দাম, আলো, সানাউল্লাহ মান্নান সানী, হাওয়া বেগম প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা পূর্ণপ্রতিষ্ঠা ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। উত্তাল তরঙ্গে সকল অনিয়ম ভেসে যাবে।
বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন,রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেউ কোন প্রকার ভাংচুর, লুটপাট, বিশৃঙ্খলা ও মন্দিরে হামলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের শ্মরণে এম মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কাঞ্চন পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ