আজঃ শনিবার ৩০ মে, ২০২৬

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ইপিজেড থানা মোটর চালক দলের দোয়া মাহফিল

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় রবিবার (১১ আগষ্ট) বিকালে নগরীর ইপিজেড থানা সংলগ্ন শাহজান মিয়ার মাঠে ইপিজেড থানা জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ছাত্র জনতার আন্দোলনে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সারা দেশে অসুস্থ বিএনপি নেতাকর্মী ও আহত সাধারণ শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইপিজেড ইউছুপ মালুম জামে মসজিদের ঈমাম মাওলানা হারুনুর রশিদ আনোয়ারী।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন মুন্না, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইপিজেড থানা যুবদলের সি. সহ সভাপতি দিদারুল আলম, স্বেচ্ছাসেবক দলের মো. হানিফ, চালক দলের মো. সোহেল, মো. রুবেল, মো. হাসান, মো. আহসান প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আইনী প্রক্রিয়ায় শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করার আহ্বান :  মাসুম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী সৈয়দ মোস্তফা আলম বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। বাংলাদেশে যারা মানবাধিকার লঙ্গন করে অমানাবিক কাজে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার। এ ধারাবাহিকতায় বাংলাদেশ যত নির্যাতন, জুলুম, হত্যা, গণহত্যা, শিশু ও মহিলা নির্যাতনসহ যাবতীয় অন্যায় কাজের বিরুদ্ধে দেশের মানুষের পক্ষে আমাদের সংগঠনের অবস্থান। অতীব দুঃখের বিষয় দীর্ঘদিনের অগণতান্ত্রিক চর্চায় দেশের মানুষ বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে। এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দুঃখের বিষয় গণতান্ত্রিক সরকার আসার পর একটি অশুভ মহল দেশের বর্তমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে বিনষ্ট করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে শিশু রামিসা হত্যা অনেক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য লিপ্ত আছে। মীরপুরের রামিসা হত্যার পর পরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভিকটিমের বাসায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি জেনে ব্যবস্থা নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আসামী গ্রেপ্তার করা। এ পর্যায়ে আসামীও গ্রেপ্তার হয়েছে। এখন আইন মন্ত্রণালয়ের কাজ, আসামীর বিচার কার্যক্রম সম্পন্ন করা। এ পর্যন্ত দেশের মানুষ সহ স্বোচ্ছার সংগঠনগুলো অপেক্ষা করতে হবে, এটি একটি আইনী প্রক্রিয়া। আমাদের দাবী বিচার বর্হিভুত হত্যাকাণ্ডে নয়, আইনী প্রক্রিয়ার মাধ্যমি শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করার আহ্বান। তিনি গতকাল বিকাল ৫ ঘটিকার সময় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। সংগঠনের চট্টগ্রাম বিভাগের নেতা মুহাম্মদ আব্দুর রহিম ও আওরঙ্গজেব খান সম্রাট’র পরিচালনা মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডা. কামরুন্নাহার দস্তগীর, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার শ্রীমতি মানসি দাশ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবালের চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মুহাম্মদ ইউনুস তালুকদার, জনতা ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট রেবেকা নাসরিন, জনতা ক্লাব অব চট্টগ্রামের পরিচালক পারানাস কাইয়ুম, ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম’র চার্টার প্রেসিডেন্ট জেরিন নিজাম শেঠ, প্রেসিডেন্ট লক্ষী ধর, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ’র প্রেসিডেন্ট আখতার বানু, ইনার হুইল ক্লাব অব সি কুইন এর প্রেসিডেন্ট সোমা আলম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ চট্টগ্রাম জেলার নেত্রী জান্নাতুল মাওয়া মারুফা, মনিরা দিলশাদ তানসী, তাহেরা মহররম, সানাইয়া আহমেদ, মানবাধিকার নেতা মুহাম্মদ আলাউদ্দিন হিরু প্রমুখ।

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন “প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)”-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ মে) দুবাইয়ে অনুষ্ঠিত এক সভায় ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), সহ-সভাপতি মোহাম্মদ ছালাহউদ্দিন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার (বিবিসি একাত্তর), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন মান্না (প্রবাসের প্রহর), দপ্তর সম্পাদক মইনুল ইসলাম তালুকদার (ডিবিসি নিউজ, আবুধাবি), প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিক (৫২ টিভি), সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), অর্থ সম্পাদক ওবায়দুল হক (দৈনিক দেশকাল), সহ-অর্থ সম্পাদক নুরুল্লাহ শাহাজাহান খান (কে টিভি), সাংস্কৃতিক সম্পাদক মাহবুব সরকার (বিশ্ব বাংলা টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহেদ ছরোয়ার (কলম টিভি, কলম বিডি নিউজ)।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন- মোহাম্মদ আলী রেজা (ঢাকা গেজেট), আব্দুল মান্নান (চট্টগ্রাম মঞ্চ), আলী রশিদ (নিউজ ২৪ চট্টগ্রাম), মো. আরমান চৌধুরী (দৈনিক আমার সময়) এবং আরশাদুল হক (দৈনিক সূর্যোদয় দুবাই)।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত প্রবাসী সাংবাদিক সমিতি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে অসহায় ও সমস্যাগ্রস্ত প্রবাসীদের পাশে থেকে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচিত খবর

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার (৩০ মে)। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

কর্মসূচিতে রয়েছে, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা। দেশের সব জেলা, মহানগর ও অন্যান্য ইউনিটেও একই কর্মসূচি রয়েছে। স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিও পালন করা হবে।

একই দিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মধ্যে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

পরদিন ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। জাতীয়তাবাদভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ