আজঃ রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে এ রুটে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে সকল মেইল, লোকাল, ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচলের প্রথমদিনেই চট্টগ্রাম থেকে ৩টি কন্টেনারবাহী ট্রেন এবং ৫টি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।আগামী ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টায় ছেড়ে গেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টা ৪৫ মিনিটে ছেড়ে গেছে। এছাড়া ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪ টা ১০ এ চট্টগ্রামে স্টেশন ছেড়ে যাবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সাড়ে ৫ টায় নাজিরহাট লোকাল ট্রেনটি ছেড়ে যায়। এর আগে বেলা ১২ টার দিকে হাটহাজারি ও দোহাজারীর উদ্দেশ্য দুটি মালবাহী ট্রেন ছেড়ে যায়।
এর আগে এদিকে গত সোমবার সারাদিনে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ৩টি কন্টেনারবাহী ট্রেন ঢাকা কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়াও ঢাকা ক্যান্টমেন্ট, রংপুর, সিলেট এবং চট্টগ্রামের দোহাজারী ও হাটহাজারীতে ৫টি তেলবাহী ওয়াগন (তেলের গাড়ি) ছেড়ে গেছে বলে জানান চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের দায়িত্বরত রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক সিকদার।
চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড থেকে সোমবার ৯১ টিইউএস কন্টেনার পরিবহন করা হয়েছে। এখানে বর্তমানে ২৬৫১ টিইউএস কন্টেনার রয়েছে। থাকার কথা সাড়ে ৮শ’।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, সোমবার মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। মঙ্গলবার থেকে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। যাত্রীদের সুষ্ঠু সুন্দর পরিবেশে ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে আমরা বন্ধ পরিকর।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে দোহাজারী ও হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে দুটি তেলের ওয়াগন ছেড়ে গেছে। সিজিপিওয়াই থেকে ৩টি তেলের ওয়াগন এবং ৩টি কন্টেনারবাহী ট্রেন ছেড়ে গেছে। সোমবার বিকাল ৫টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৫ আগস্ট থেকে সকল আন্তঃনগর ট্রেন চলাচল করবে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস। তার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ।। অতঃপর মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় নুর আলম মাসুদ (৪৫) নামের এক ব্যক্তি ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর মারা যান।শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক। পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন তিনি।

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ