আজঃ বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলন

নিহত-আহতদের জন্য চট্টগ্রাম জেলা পরিষদে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত মো. ফারুক, ওয়াসিম, ইশমামসহ সারা বাংলাদেশে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় চট্টগ্রাম জেলা পরিষদের জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পরে জেলা পরিষদ মসজিদে শহীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম পড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-১ অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার, প্যানেল চেয়ারম্যান-২ বোরহান উদ্দিন মো. এমরান, প্যানেল চেয়ারম্যান-৩ ফারহানা আফরিন জিনিয়া, সদস্য আ ম ম দিলশাদ, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, এইচএম আলী আবরাহা, আব্দুল আলীম, এড. জোবায়দা সরোয়ার নিপা, মোস্তফা রাহিলা চৌধুরী, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, রওশন আরা রত্না, আখতার উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, এসএম আলমগীর চৌধুরী, দেবব্রত দাশ, এরফানুল করিম চৌধুরী, সুরাইয়া খানম।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয় চন্দ্র তরুয়াকে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ও ছাত্র-শিক্ষকদের সহযোগিতায় ঢাকা মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নিজ নিজ উপজেলায় নিহত ও আহদের খোঁজখবর নেয়াসহ আর্থিক সাহায্য প্রদান করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে : সিদ্ধার্থ শংকর দাশ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও শ্রীশ্রী হরিমন্দিরের ১২৩তম তারকব্রহ্ম মহানামযজ্ঞ উপলক্ষে মহতী ধর্মসম্মেলন আজ সোমবার (২ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক সিদ্ধার্থ শংকর দাশ (সিধু)। হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি রিমন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাথুয়াপাড়া রাজ রাজেশ্বর বিগ্রহ ধামের সভাপতি সাধন কান্তি দাশ। মহান অতিথি ছিলেন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি সমাজসেবক আশুতোষ বিশ্বাস, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোরশেদ ও বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র ও সদস্য সচিব প্রদীপ কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, সমাজসেবক অজিত দাশ, হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সভাপতি সুজিত সরকার, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের প্রচার সম্পাদক বাবুল ধর,

সমাজকল্যাণ সম্পাদক নিমাই সিংহ, বাগীশিক আনোয়ারা উপজেলা সংসদের সভাপতি অ্যাড. খোকন আইচ (অমিত), সাংগঠনিক সম্পাদক মিল্টন সরকার, হিন্দু মহাজোট আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সবুজ কান্তি দেব। হরিমন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি নীলকান্ত দাশ (বিষু) এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারাধন দাশ। এর আগে গীতা প্রশিক্ষক পূজা চক্রবর্তীর পরিচালনায় সমবেত গীতাপাঠ পরিবেশন করেন হরিমন্দির গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী অদিতি দাশ, জয়শ্রী মজুমদার, অর্ণা দত্ত, আদ্রিকা বৈদ্য ও স্থানীয় শিল্পীরা। ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধার্থ শংকর দাশ সিধু বলেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে। ধর্মহীন জীবন কখনো আদর্শ জীবন হতে পারে না। তিনি শিশু-কিশোরদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্ম নীতি শিক্ষায় শিক্ষিত করার আহবান জানান।

পাবনা-৩ আসনের সংসদ সদস্য কে সংবর্ধনা ও ভাঙ্গুড়া পৌর জামায়াত এর ইফতার মাহফিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১ মার্চ) ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মিলিত ব্যবসায়ী সমাজ ও ভাঙ্গুড়া পৌর জামায়াত এর আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


ভাঙ্গুড়া শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার’র সভাপতিত্বে এবং ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী তরবিয়াত সেক্রেটারি ও ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার।এসময়ে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।


আলোচিত খবর

জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন- জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার ২ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, রাজনৈতিক ঐকমত্যকে গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের জন্য একটি নাম প্রস্তাব করতে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে এ বিষয়ে মৌখিক ও সরাসরি যোগাযোগও করা হয়েছে বলেও জানান তিনি।

স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার পদেও নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। এতে সংসদ পরিচালনায় ভারসাম্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।সরকারের পক্ষ থেকে জানানো হয়- জাতীয় সনদের আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটি ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ